1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা - কৃষি সংবাদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরের সব অর্থ সরকারি ব্যাংকে রাখার সুপারিশ সংসদীয় কমিটির সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির রমজানে ১১ পণ্যের এলসি খোলা সহজ করলো বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস পোলট্রিতে সৌরশক্তির সম্ভাবনা, লাভ ও বাস্তব চ্যালেঞ্জ আমন ধান ৩৫ এবং চাল ৪৯ টাকায় সংগ্রহ করবে সরকার পার্বত্য অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে: সাচিং প্রু পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ধানের নতুন জাত ‘ব্রি ধান ১১৯’

পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষ। দাম যেন এমনটাই থাকে সেই দাবি তাদের। সামনের দিনে সরবরাহ আরও বাড়বে এবং দাম আরেকটু কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও বিক্রেতারা।

শনিবার (০৭ নভেম্বর) বিকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে পেঁয়াজের সরবরাহ ভালো। পুরানোর সঙ্গে নতুন পাতা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় দাম কমেছে পুরোনো পেঁয়াজের। গত সপ্তাহে যার কেজি ৫০ টাকা বিক্রি হয়েছিল, আজ তা কমে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমেছে। এতে আমার মতো নিম্নআয়ের মানুষের সুবিধা হয়েছে। সব নিত্যপণ্যের দাম এমনিতেই বেশি, এর সঙ্গে পেঁয়াজের দাম বেশি থাকায় চাহিদামতো কিনতে পারছিলাম না। এখন দাম কমায় চাহিদামতো কিনতে পারছি। এই দাম সবসময় থাকলে আমাদের উপকার হতো।’

পেঁয়াজ কিনতে আসা লাবণী আক্তার বলেন, ‘গত সপ্তাহে যে পেঁয়াজ কিনেছিলাম ৫০ টাকা, আজ তা ৩৫ টাকায় কিনেছি। এটি খুব ভালো হয়েছে আমাদের জন্য। দাম এমন কম থাকলে সবার সুবিধা হয়।’

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ‘বাজারে পুরোনো পেঁয়াজের সরবরাহ বেড়েছে। পাশাপাশি ইতোমধ্যে নতুন পাতা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। ফলে যেসব কৃষকের কাছে পুরোনো পেঁয়াজ আছে, তারা বাজারে নিয়ে আসছেন বিক্রির জন্য। এজন্য দাম কমেছে।’

তিনি বলেন, ‘আমরা আগে দুই হাজার টাকায় মণ কিনতাম, এখন এক হাজার ২০০ টাকায় কিনছি। কম দামে কিনতে পারায় কম দামে বিক্রি করতে পারছি। সামনের দিনে দেশীয় নতুন পেঁয়াজ বাজারে আসবে, এতে সরবরাহ আরও বাড়বে। তখন দাম আরেকটু কমবে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। বিক্রেতারা কী দামে পণ্য কিনছেন আর বিক্রি করছেন সেই রসিদ যাচাই করে দেখা হয়। কারও বিরুদ্ধে বাড়তি দাম নেওয়ার অভিযোগ পেলে জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত আছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park