কৃষি সংবাদ প্রতিবেদক:
২০২৬-২৭ অর্থবছরের আমন সংগ্রহ মৌসুমে সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে।সরকার কৃষকদের কাছ থেকে আমন ধান ৩৫ এবং চাল ৪৯ টাকায় সংগ্রহ করবে।
রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রী আফরোজা খানম।
খাদ্যমন্ত্রী জানান, এবছর ৩ লাখ মেটন আমন ধান, সিদ্ধ চাল ৫ লাখ মে.টন এবং আতপ চাল ৫০ হাজার মে.টন।
তিনি জানান,আমন ধান ৩৫ টাকা/কেজি, সিদ্ধ চাল ৪৯ টাকা/কেজি এবং আতপ চাল ৪৮ টাকা/কেজি
খাদ্যমন্ত্রীজানান, আমন ধান সংগ্রহ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর তারিখ হতে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারী/২৭ তারিখ পর্যন্ত চলবে। আমন চাল সংগ্রহ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর তারিখ হতে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারী/২৭ তারিখ পর্যন্ত চলবে।
খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানায়, সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আসন্ন আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্য মজুত, সরকারি বিতরণ ও খাদ্যশস্য আমদানী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আপনারা জানেন, নির্বাচনী ইশতেহার ২০২৬ এর প্রতিশ্রুতি অনুযায় বর্তমান সরকারের লক্ষ্য হল বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে কৃষক কেন্দ্রিক একটি আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্যে, ক্ষুধা ও দারিয়া দুরীকরণ এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকল্পে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এই সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।