1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার - কৃষি সংবাদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ মাথা ও চামড়া জব্দ প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা খেজুরসহ তিন ফল আমদানিতে কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভার নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: অভিযোগ রিজভীর শেখ হাসিনার বিচার নতুনভাবে করার প্রস্তাব নাকচ আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ফের অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি

স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি জানান, নিয়োগ পেতে যাওয়া এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী। ফলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে নারীদের অংশগ্রহণ আরও কার্যকর হবে।

সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং ওষুধশিল্পের মধ্যে সমন্বিত অংশীদারি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান।

গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস’ (আইডিইএসএইচআই)-এর এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতের অবহেলার কারণে বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ যথেষ্ট গুরুত্ব পায়নি। এর ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলোর অনেকটাই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে এড়ানো সম্ভব।

তিনি বলেন, সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের মধ্যে ৮০ শতাংশ নারী থাকায় দেশের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে নারীদের মধ্যে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরিতে তাদের কার্যক্রম কার্যকর হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বক্তব্য দেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা : আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park