1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা - কৃষি সংবাদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ মাথা ও চামড়া জব্দ প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা খেজুরসহ তিন ফল আমদানিতে কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভার নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: অভিযোগ রিজভীর শেখ হাসিনার বিচার নতুনভাবে করার প্রস্তাব নাকচ আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ফের অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি

২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

রোববার (১৫ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভা শেষে তিনি এ তথ্য জানান।

এবারের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে আগামী ২৫ নভেম্বর।

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, সরকারের পক্ষ থেকে জোরালো কোনো সিদ্ধান্ত না এলে ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই। আগামী ২ জানুয়ারিই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।

তিনি আরও বলেন, ওয়েবসাইটে সম্ভাব্য কারিগরি জটিলতা এড়াতে শিক্ষার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এবার কৃষি গুচ্ছের আওতায় মোট ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও ভর্তি কার্যক্রমে অংশ নেবে ৯টি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park