1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জাপানের কৃষিতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের কদর - কৃষি সংবাদ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী বাঁকখালী ঘাটের নাব্যতা সংকটে দীর্ঘ হচ্ছে সেন্ট মার্টিন যাত্রা জাপানের কৃষিতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের কদর প্রাণিসম্পদে গুরুত্বপূর্ণ অবদান, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা বিপু-এজাজ নেটওয়ার্ক: জ্বালানি আমদানিতে এখনো বহাল তবিয়তে পুরনো বলয় ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন মাইকেল মিলার ১৫ বছরের চুক্তিতে শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি

জাপানের কৃষিতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের কদর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

কৃষি আন্তর্জাতিক ডেস্ক :

জাপানের কৃষি খাতে দীর্ঘদিনের শ্রমিক সংকট মোকাবিলায় টোকিও যখন তৎপর, তখন দক্ষিণ এশীয় দেশগুলোর, বিশেষ করে বাংলাদেশ ও নেপালের শ্রমিকেরা নিজেদের জায়গা করে নিচ্ছেন এবং দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দ্রুত এগিয়ে যাচ্ছেন। দক্ষ বিদেশি কর্মীদের প্রশিক্ষণ ও ধরে রাখার কাজে নিয়োজিত টোকিওভিত্তিক প্রতিষ্ঠান ‘মিরাই’ প্রথমবারের মতো কৃষি কাজের জন্য বাংলাদেশি প্রার্থী যুক্ত করেছে। ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে কর্মী আসার প্রবাহ কমে আসার প্রেক্ষাপটে শ্রম উৎসের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার উত্থানের ইঙ্গিত দিচ্ছে এটি। টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজ এ তথ্য জানিয়েছে।

গত আগস্টে জাপানের স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার কৃষি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশে মিরাইয়ের একটি সহযোগী স্কুলের দুই শিক্ষার্থী আওমোরি প্রিফেকচারের একটি কৃষি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন। আগামী মাসগুলোতে উত্তর-পূর্বাঞ্চলীয় ওই অঞ্চলের উদ্দেশে তাদের যাত্রা শুরু হবে।

উত্তরাঞ্চলীয় জেলা ময়মনসিংহের ২১ বছর বয়সী আহসান হাবিব কিয়োদো নিউজকে বলেন, জাপানে গিয়ে জাপানি কৃষি সম্পর্কে জানতে আমি খুব উত্তেজিত। আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই এবং মুরগির যথাযথ যত্ন নিতে চাই। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় জেলা বরিশালের আরেক প্রার্থী ২০ বছর বয়সী সিয়াম উর রহমান বলেন, জাপানে কাজের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। জাপানে গেলে আমি খুব কঠোর পরিশ্রম করতে চাই। পাশাপাশি তিনি তুষার স্পর্শ করার অপেক্ষায় আছেন বলেও জানান।

একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা আনলো ইরান, দেখালো ‘মিসাইল সিটি’ একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা আনলো ইরান, দেখালো ‘মিসাইল সিটি’
জাপান সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রথম শ্রেণির নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন বিদেশি কৃষিশ্রমিকের সংখ্যা গত জুনে আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। এ শ্রেণির কর্মীদের সাধারণত জাপানে থাকার মেয়াদ পাঁচ বছরের মধ্যে সীমাবদ্ধ। আহসান ও সিয়ামও এ শ্রেণির কর্মী হিসেবে যোগ দেবেন।

দেশভিত্তিক হিসাবে, জাপানের কৃষি খাতে সবচেয়ে বেশি শ্রমিক সরবরাহ করেছে ইন্দোনেশিয়া। দেশটির কর্মীর সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ২৫৫ জন হয়েছে। এ ছাড়া নেপালের শ্রমিকের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ৯১৬ জন, শ্রীলঙ্কার ৬০ শতাংশ বেড়ে ৬৩৮ জন এবং বাংলাদেশের ১২৭ শতাংশ বেড়ে ৩৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।

মিরাইয়ের মূল প্রতিষ্ঠান সাসটেইনেবল হোল্ডিংসের ক্যারিয়ার অ্যাডভাইজরি বিভাগের মহাব্যবস্থাপক ইউজি নোমুরা জানান, ভিয়েতনাম, ফিলিপাইন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে মজুরি বাড়তে থাকায় ওইসব অঞ্চল থেকে কৃষি শ্রমিক আকর্ষণ করতে জাপান ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে পড়ছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা শ্রম সরবরাহের উৎসের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দিকে একটি পরিবর্তন দেখছি। যদিও বাংলাদেশ বড় কৃষিনির্ভর দেশ নয়, তবু এটি প্রায় ১৭ কোটি জনসংখ্যার একটি কৃষিজ দেশ এবং এর প্রবৃদ্ধির উচ্চ সম্ভাবনা রয়েছে’।

২০১৮ সাল থেকে এশিয়ার বিভিন্ন দেশে মিরাইয়ের মাধ্যমে বিদেশি কর্মীদের প্রশিক্ষণ ও ধরে রাখার কর্মসূচি পরিচালনা করছে সাসটেইনেবল হোল্ডিংস। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও মিয়ানমারে প্রতিষ্ঠানটির সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। এসব প্রতিষ্ঠানে ১৮ বছর থেকে শুরু করে ত্রিশোর্ধ্ব বয়সী শিক্ষার্থীরা প্রশিক্ষণ নেন। নারীরা সাধারণত পরিচর্যামূলক পেশার দিকে ঝোঁকেন, আর পুরুষেরা কৃষিকাজে আগ্রহী হন।

বাংলাদেশে মিরাইয়ের তিনটি সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে অবস্থিত। ঢাকার প্রতিষ্ঠানটিতে ভাষাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করেন জাপানি প্রশিক্ষক নরিকো নুর নবি। আহসান ও সিয়াম জাপানি ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আনন্দ প্রকাশ করে তিনি বলেন, এটি তার জন্য ‘অনেক বড় আনন্দের’ বিষয়।

কৃষি, বনায়ন ও মৎস্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩৯ হাজার ২৩৪ জন স্পেসিফায়েড স্কিল্ড বিদেশি কর্মীর ৬০ শতাংশেরও বেশি এসেছে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে। তবে দ্রুত বর্ধনশীল দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর বদলে যাওয়া বাস্তবতা জাপানে দক্ষিণ এশীয়দের জন্য নতুন দুয়ার খুলে দিচ্ছে। সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নরিয়ুকি তাকাকুরা বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মানুষ তাদের গাম্ভীর্য ও পরিশ্রমের জন্য পরিচিত, যা তাদের উচ্চ মর্যাদা এনে দিয়েছে।

সূত্র: সাইথ চায়না মর্নিং পোষ্ট, দ্য স্ট্রেইটস টাইমস

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park