1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা - কৃষি সংবাদ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী বাঁকখালী ঘাটের নাব্যতা সংকটে দীর্ঘ হচ্ছে সেন্ট মার্টিন যাত্রা জাপানের কৃষিতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের কদর প্রাণিসম্পদে গুরুত্বপূর্ণ অবদান, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা বিপু-এজাজ নেটওয়ার্ক: জ্বালানি আমদানিতে এখনো বহাল তবিয়তে পুরনো বলয় ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন মাইকেল মিলার ১৫ বছরের চুক্তিতে শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ মজুরিকাঠামোর বিষয়ে সম্মত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মজুরি বোর্ডের বৈঠক সূত্রে জানা গেছে, নতুন মজুরিকাঠামো নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। শুরুতে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ধরনের ব্যবধান থাকলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছান প্রতিনিধিরা।

মঙ্গলবার বিকেলে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে নতুন মজুরিকাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ ঘোষণা দেবেন। এ সময় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। ওই সভায় মালিকপক্ষের পক্ষ থেকে নতুন মজুরির প্রস্তাব তুলে ধরা হয়। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় সেদিন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

পরে মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারের আলোচনায় নতুন মজুরি নিয়ে সমঝোতা হয়।

মজুরি বোর্ডের তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।

নতুন মজুরিকাঠামো নির্ধারণের মধ্য দিয়ে তৈরি পোশাক খাতের শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে চলমান আলোচনায় একটি সমঝোতা হলো। এখন আনুষ্ঠানিক ঘোষণার পর নতুন কাঠামোর বিস্তারিত এবং তা কার্যকরের বিষয়টি স্পষ্ট হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park