1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ওয়ার্কশপ সেবায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ওয়ার্কশপ সেবায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক: রেস্তোরাঁ সেবার পর মোটর সাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপের ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যানের মো. আবদুর রহমানের সঙ্গে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো: আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, মটর গাড়ীর গ্যারেজ ও ওয়ার্কসপ কারখানা পরিচালিত হয় ক্ষুদ্র উদ্যোক্তদের মাধ্যমে যাদের আছে স্বল্প পুঁজি, লেখাপড়া কম এবং যারা সমাজে পিছিয়ে পড়া তরুন ও অর্ধশিক্ষিত বেকার যুবক। তাদের পক্ষে হিসাব নিহ্বাশ করে ভ্যাট প্রদান করা সম্ভবপর নয়। অটোমোবাইল ওয়ার্কসপ মালিকরা অন্যের জায়গা ভাড়া নিয়ে গাড়ী মেরামত করে অথচ জায়গার মালিকের উপর ভ্যাট নির্ধারণ না করে ওয়ার্কসপ মালিকগণের উপর ভ্যাট চাপিয়ে দেওয়া হয়েছে। গাড়ী মেরামত করে দেশের যোগাযোগ ব্যবস্থাকে সচল রেখে এই শিল্পকে টিকিয়ে রাখছে বিধায় জায়গা ভাড়ার ওপর ভ্যাট প্রত্যাহার করার আবেদন জানানো হয়। আমাদের দাবি ছিল ভ্যাট প্রত্যাহার করে ৫ শতাংশ করা।

এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। ওয়ার্কশপ সেবার উপর ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আগে ওই সেবার উপর ১০ শতাংশ ভ্যাট ছিল। আজ নতুন সিদ্ধান্তের ফলে এই খাতে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করলো এনবিআর।

রেস্তোরাঁ সেবা থেকে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর। ওই খাতে ভ্যাট ছিল ৫ শতাংশ, ৯ জানুয়ারি তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এ খাতের মালিকদের আন্দোলনের মুখে পুনরায় আগের হার নির্ধারণ করে এনবিআর। পাশাপাশি ই-বুকেও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে ওষুধ, পোশাকসহ অত্যাবশ্যকীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে, তা রিভিউ (পর্যালোচনা) করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহারের জন্য ইতোমধ্যে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান এফবিসিসিআই ও ডিসিসিআইসহ শিল্প মালিকরা সরকারের কাছে দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park