1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক কোটি পিস পাটের বস্তা কিনবে সরকার - কৃষি সংবাদ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আগামী ৭ দিনের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ এক কোটি পিস পাটের বস্তা কিনবে সরকার কানাডা-রাশিয়া থেকে ৭০৯ কোটি টাকার সার কিনবে সরকার আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা : প্রধানমন্ত্রী গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল থাকবে, ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই শুধু দেশের মধ্যে নয় সমুদ্রেও হচ্ছে মাছের অভয়াশ্রম: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ভোজ্যতেলের দাম লিটারে ১৯ টাকা বাড়ানোর প্রস্তাবে সম্মত নয় সরকার খাদ্য বিভাগের চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা রাশিয়াকে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর

এক কোটি পিস পাটের বস্তা কিনবে সরকার

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

আসন্ন অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য সংরক্ষণ ও বস্তাবন্দীকরণের জন্য এক কোটি পিস নতুন পাটের বস্তা কিনবে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা। প্রতি পিস বস্তার গড় মূল্য পড়বে ৬৩ টাকা ৪২ পয়সা।

বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, খাদ্য অধিদপ্তর উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সরকারি ক্রয়সংক্রান্ত অনলাইন ব্যবস্থায় ৩০ কেজি ধারণক্ষমতাসম্পন্ন এক কোটি পিস নতুন পাটের বস্তা কেনার উদ্যোগ নেয়। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য বস্তাবন্দীকরণের জন্য এসব বস্তা ব্যবহার করা হবে।দরপত্র আহ্বানের পর ৪১ প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট এক হাজার ১৪টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে ২৭ প্রতিষ্ঠানের ৭২৭টি দরপত্র কারিগরি ও আর্থিক বিবেচনায় গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। 

দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ছয়টি গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি পিস পাটের বস্তা কেনার প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা।

এ অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।প্রস্তাবের তথ্য অনুযায়ী, বস্তা কেনার জন্য সুপারিশ করা দর দাপ্তরিক প্রাক্কলিত দরের চেয়ে এক দশমিক ৫৭৪ শতাংশ বেশি। প্রতি পিস বস্তার গড় মূল্য ৬৩ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হয়েছে।সরকারের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের পর তা সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বস্তার প্রয়োজন হয়। আসন্ন আমন সংগ্রহ মৌসুম সামনে রেখে এক কোটি পিস নতুন পাটের বস্তা কেনার এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park