1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো - কৃষি সংবাদ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো ঢাকা মাতাবেন ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত পপ তারকা শাকিরা বিশ্ব ক্রিকেটের নজরে এবিজি স্পোর্টস সিটি নতুন প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদার রান্না কেবল খাবার তৈরি নয়, ইতিহাস, সংস্কৃতি, ব্যক্তিত্ব ও ভালোবাসার একটি অংশ: ডা. জুবাইদা রহমান ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদাকে গুরুত্ব দেওয়ার তাগিদ মৎস্য মন্ত্রীর ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান মানবজাতিকে যেভাবে সম্মানিত করেছেন মহান আল্লাহ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল বসুন্ধরা স্কুল দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে এখন প্রদর্শনী ও মেলা ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

শনিবার প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে অবহিত করা এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপনের কর্মসূচি নির্ধারিত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park