1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
তাজমহলে ঝাঁকে ঝাঁকে বানর ! - কৃষি সংবাদ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :

তাজমহলে ঝাঁকে ঝাঁকে বানর !

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

ভারতের আগ্রার বিখ্যাত তাজমহলের বিভিন্ন জায়গায় অবস্থান করছে বানরের ঝাঁক। এতে করে সেখানে যাওয়া বিদেশি ও ভারতীয় পর্যটকের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জানিয়েছে, তাজমহলের পূর্বদিকের এলাকা এবং রয়্যাল গেটের কাছে বানরগুলো অবস্থান করছে। ফলে সেখানে যাওয়া পর্যটকরা বানরের হামলার শঙ্কায় পড়েছেন। আগেও দেশি-বিদেশি পযৃটকরা সেখানে হামলার শিকার হয়েছেন।

এনডিটিভি বলেছে, বানরকে তাজমহলের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষ বিভিন্ন সময় চেষ্টা করেছে। এমনকি এলাকাটিকে বানরমুক্ত করার দাবিও করা হয়েছে। তবে তা সত্ত্বেও সেখানে এখনো প্রচুর পরিমাণে বানর আছে।

সম্প্রতি তাজমহলে বানরের দলের অবস্থানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে কয়েকশ বানর তাজমহলের দিকে যাচ্ছে। অপরদিকে পর্যটকরা হেঁটে যাচ্ছেন বা দাঁড়িয়ে বানরগুলোকে দেখছেন।

গত সেপ্টেম্বরে বানরের কামড়ে আহত হয়ে দুই বিদেশি পর্যটককে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল। যারমধ্যে ৮৩ বছর বয়সী এক ব্রাজিলিয়ান ছিলেন।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park