1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার - কৃষি সংবাদ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :

১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

দেশের কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ৪০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং ৭০ হাজার টন দানাদার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় এসব সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত মোট সারের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সঙ্গে চুক্তির আওতায় কানাডার প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে।

এ সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৬৬ লাখ টাকা। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার।

এ ছাড়া সৌদি আরবের প্রতিষ্ঠান সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি টন ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার দরে এ সার আমদানিতে ব্যয় হবে ২১১ কোটি ২৪ লাখ টাকা।

সৌদির একই প্রতিষ্ঠান থেকে আরও ৩০ হাজার টন ব্যাগড দানাদার ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি টন ৩৯৭ দশমিক ৮৮ মার্কিন ডলার দরে এতে ব্যয় হবে প্রায় ১৪৯ কোটি ১৪ লাখ টাকা।

ইউরিয়া সার আমদানির প্রস্তাবগুলো শিল্প মন্ত্রণালয় এবং এমওপি সার আমদানির প্রস্তাবটি কৃষি মন্ত্রণালয় থেকে সভায় উপস্থাপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park