1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শেখ হাসিনার বিচার নতুনভাবে করার প্রস্তাব নাকচ - কৃষি সংবাদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ মাথা ও চামড়া জব্দ প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা খেজুরসহ তিন ফল আমদানিতে কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভার নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: অভিযোগ রিজভীর শেখ হাসিনার বিচার নতুনভাবে করার প্রস্তাব নাকচ আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ফের অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার প্রস্তাব নাকচ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিনিময়ে নতুন করে বিচার করার বিষয়ে ভারতের প্রস্তাব নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তাদের প্রস্তাবিত ‘ডি নোভো ট্রায়াল’ বা নতুন করে বিচারের কোনো সুযোগ আমাদের দেশে নেই।’ এ দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়েছে এবং সেই আইন অনুযায়ীই সাজা কার্যকর করা হবে বলেও জানান তিনি।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য অবস্থান নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়। ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত কয়েকটি শর্ত বা প্রস্তাব বিবেচনা করতে পারে। এর মধ্যে রয়েছে, বাংলাদেশে ফেরার পর তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করা এবং মামলাটির নতুন করে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার করা।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে তার নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতার বিষয়টিও ভারতের বিবেচনায় রয়েছে।

তবে রোববার চিফ প্রসিকিউটর স্পষ্ট করেছেন, ভারতের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হলেও বাংলাদেশের বিদ্যমান আইনের বাইরে গিয়ে নতুন করে বিচার করার সুযোগ নেই।

জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড।

ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল না করায় তার আপিলের সুযোগ শেষ হয়েছে। এখন দেশে ফিরলে আইন অনুযায়ী তার সাজা কার্যকরের প্রক্রিয়া অনুসরণ করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park