1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হজ যাত্রীদের বিমান টিকিট ও তিন ফি’তে শুল্ক-ভ্যাট অব্যাহতি - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

হজ যাত্রীদের বিমান টিকিট ও তিন ফি’তে শুল্ক-ভ্যাট অব্যাহতি

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

কৃষি প্রতিবেদক: হজ পালনে ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী হজযাত্রীদের বিমান টিকিটের উপর প্রযোজ্য সমূদয় আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ৪ হাজার টাকা আবগারি শুল্ক ও তিন ফি’র ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট ছাড় পাবে হজ যাত্রীরা।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা বিশেষ আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার (৪ নভেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন একটি বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশ বলা হয়েছে, যেহেতু উড়োজাহাজের ভাড়া প্রতিনিয়ত বৃদ্ধির কারণে পবিত্র হজ পালনে ব্যয় বৃদ্ধি পাওয়ায় ধর্মপ্রাণ মুসলিমদের জন্য হজ পালন ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। যেহেতু হজ পালন সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে বিমান টিকেটের ভাড়া একটি গুরুত্বপূর্ণ খাত। তাই বিমান টিকেটের ওপর প্রযোজ্য আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি (BD), যাত্রী নিরাপত্তা ফি (P7) এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি (P8) এর ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর হ্রাস বা অব্যাহতি প্রদান করা হলে ধর্মপ্রাণ মুসলিমগণের হজ পালন সহজ হবে। এসব কারণে ২০২৫ সালে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী হজযাত্রীদের বিমান টিকিটের উপর প্রযোজ্য সমূদয় আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর প্রযোজ্য সমূদয় মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করা হলো।

বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর চার হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। যা মওকুফ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park