1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নারায়ণগঞ্জের পুকুর থেকে কুমির উদ্ধার - কৃষি সংবাদ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত প্রাণিসম্পদ সপ্তাহের বিশেষ আয়োজন রন্ধন প্রতিযোগীতা নারায়ণগঞ্জের পুকুর থেকে কুমির উদ্ধার হাওরে ধান কাটার সময় ধরা পড়লো বিপন্ন প্রজাতির মেছোবিড়াল রমজানে আফ্রিকার দেশ থেকে খেজুর আমদানি, জানুয়ারিতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ডিসেম্বর ঘিরে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা সাবেক প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের পুকুর থেকে কুমির উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

দুই মাস আগে নারায়ণগঞ্জের বন্দরের একটি পুকুরে কুমিরের দেখা মিলেছিল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পাচ্ছিল না বন বিভাগ। ফলে কুমিরটি নিয়ে আতঙ্কে ছিলেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বন্দরের মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে কুমিরটি দেখা যায়। গত কয়েকদিনের চেষ্টায় কুমিরটিকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে প্রায় আট ফুট লম্বা কুমিরটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বন্দরের মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জি পাড়া এলাকার একটি পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা উপজেলা প্রশাসনে খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর কুমিরটি উদ্ধারে স্থানীয়ভাবে দুটি পাম্প এবং ফায়ার সার্ভিসের একটি পাম্প দিয়ে পুকুরের পানি নিষ্কাশন করা হয়। পানি কমিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধার করা হয়।

বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, বন্দরের তিনগাঁও এলাকায় যে কুমিরটি দেখা গিয়েছিল, সেই কুমিরটি উদ্ধার করা হয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, কুমিরটি প্রায় আট ফুট লম্বা। চার দিনের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর এটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে এটি সাফারি পার্কে স্থানান্তর করা হয়।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে উদ্ধারের চেষ্টা চালান। তবে সেটির অবস্থান শনাক্ত করতে না পারায় অভিযান সফল হয়নি। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park