1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
টুপি গিলে প্রাণ হারালো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা - কৃষি সংবাদ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা টুপি গিলে প্রাণ হারালো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী বৃষ্টিতে ভেস্তে গেল ফাইনাল, আনভীর স্টেডিয়ামে পাকিস্তানের শিরোপা জয় উচ্চ সুদ ও নিবন্ধন ব্যয়ে সংকটে আবাসন ব্যবসা এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু রাজপথের সংগ্রাম থেকে রাষ্ট্রের নেতৃত্বে, তারেক রহমানের ঘটনাবহুল রাজনৈতিক জীবন আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

টুপি গিলে প্রাণ হারালো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

অকালে জন্ম নিয়ে আন্তর্জাতিক আলোচনায় আসা জলহস্তী ফিওনা টুপি গিলে মারা গেছে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সিনসিনাটি চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন ইনস্টাগ্রাম পোস্টে জানায়, গত সপ্তাহে দুর্ঘটনাবশত ফিওনার বাসস্থানে একটি টুপি ঢুকে পড়ে। সেটি গিলে ফেলার পর সে মেডিক্যাল জরুরি অবস্থায় পড়ে। চিড়িয়াখানার পশুচিকিৎসক ও প্রাণী পরিচর্যা দল তাকে বাঁচাতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়।

চিড়িয়াখানা জানায়, শরীর থেকে টুপিটি বের করার একাধিক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এটি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হয়নি। বৃহস্পতিবার সহায়ক চিকিৎসাও ব্যর্থ হয় বলে জানায় তারা।

চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিক বলেন, অপ্রত্যাশিত এ ক্ষতিতে কর্মীরা বিধ্বস্ত। তিনি বলেন, আমরা এখন হতবাক। এমন পরিণতি আমরা আশা করিনি। সে লড়াই করেছে, যতক্ষণ পারেনি। চিড়িয়াখানার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি প্রাণী পরিচর্যা দলের চেষ্টাকে বীরোচিত বলে প্রশংসা করেন এবং জানান, ফিওনাকে বাঁচাতে কর্মীরা সম্ভাব্য সবকিছু করেছেন।

জেনিক আরও বলেন, চিড়িয়াখানার পরিবার ও বিশ্বজুড়ে অসংখ্য মানুষের কাছে সে অত্যন্ত প্রিয় ছিল। তার চলে যাওয়ার শূন্যতা অনেকেই গভীরভাবে অনুভব করবেন। ২০১৭ সালের জানুয়ারিতে ছয় সপ্তাহ আগেই জন্ম নিয়ে ফিওনা বিশ্বজুড়ে মনোযোগ কাড়ে। আগামী জানুয়ারিতে তার ১০ বছর পূর্ণ হতো।

সিনসিনাটি চিড়িয়াখানার বোর্ডের নির্বাহী চেয়ার থেইন মেনার্ড ফিওনাকে অসাধারণ প্রাণী বলে বর্ণনা করেন, যার প্রভাব টিকে থাকবে। তিনি বলেন, জন্মের দিন থেকেই সে ছিল বোতলে বন্দী বজ্রের মতো। চিড়িয়াখানা জানায়, ফিওনার মৃত্যু তার পরিচর্যাকারী ও বিশ্বজুড়ে অনুরাগীদের গভীরভাবে নাড়া দেবে। শোকের এ সময়ে তার প্রাণী পরিচর্যা দলকে নিজেদের মতো থাকতে দিতে জনসাধারণকে অনুরোধও করেছে তারা।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park