1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ফের অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি - কৃষি সংবাদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ মাথা ও চামড়া জব্দ প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা খেজুরসহ তিন ফল আমদানিতে কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভার নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: অভিযোগ রিজভীর শেখ হাসিনার বিচার নতুনভাবে করার প্রস্তাব নাকচ আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ফের অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি

ফের অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি:

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের রবিবার (১৫ নভেম্বর) নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে বিমানবন্দরে আসার সময় তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয় এবং পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন, তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারের স্ত্রী ও নারী নেত্রী নাঈমা খন্দকার।

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ড. খন্দকার মোশাররফ হোসেনকে আরও কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা নিতে হবে। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

এর আগে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৫ নভেম্বর বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে সিঙ্গাপুরে যান বিএনপির এই বর্ষিয়ান নেতা।

উল্লেখ্য, ২০২৩ সালে একই হাসপাতালে ড. খন্দকার মোশাররফ হোসেনের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন।

এর আগে ১৯৯১, ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত হয়ে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া চার দলীয় জোট সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়ারম্যান নির্বাচিত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park