1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ডিসেম্বর ঘিরে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা - কৃষি সংবাদ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত প্রাণিসম্পদ সপ্তাহের বিশেষ আয়োজন রন্ধন প্রতিযোগীতা নারায়ণগঞ্জের পুকুর থেকে কুমির উদ্ধার হাওরে ধান কাটার সময় ধরা পড়লো বিপন্ন প্রজাতির মেছোবিড়াল রমজানে আফ্রিকার দেশ থেকে খেজুর আমদানি, জানুয়ারিতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ডিসেম্বর ঘিরে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা সাবেক প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

ডিসেম্বর ঘিরে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

ডিসেম্বরে জাতীয় ও দলীয় চারটি দিবস ঘিরে ব্যাপক কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। এর মধ্যে একটি ১৪ ডিসেম্বর জাতীয় বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী। এসব দিবস যথাযথভাবে পালনের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। পাশাপাশি, এ মাসে দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেওয়া হবে। এ ছাড়া দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে ২৫ ডিসেম্বর দিবসটি দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

যৌথ সভা ও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন এমপি, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ এমপি, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইয়েদুল আলম বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসিন আলী এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park