1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
খেজুরসহ তিন ফল আমদানিতে কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভার - কৃষি সংবাদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ মাথা ও চামড়া জব্দ প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা খেজুরসহ তিন ফল আমদানিতে কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভার নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: অভিযোগ রিজভীর শেখ হাসিনার বিচার নতুনভাবে করার প্রস্তাব নাকচ আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ফের অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি

খেজুরসহ তিন ফল আমদানিতে কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভার

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি:

রমজান উপলক্ষ্যে খেজুরসহ তিন ফল আমদানিতে কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভার
আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেলের বাজারমূল্য সহনীয় রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park