1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সারের ডিলার নিয়োগ ইস্যুতে উত্তপ্ত সংসদ - কৃষি সংবাদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকা সারের ডিলার নিয়োগ ইস্যুতে উত্তপ্ত সংসদ সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী ভেঙে পড়েছে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীকের’ ক্রেন ১৫ লাখের বেশি রোহিঙ্গা নিয়ে অর্থনৈতিক চাপে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী অনুমোদনহীন রিফাইনারিতে ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ সুপার পেট্রোকেমিক্যালের অগ্নিসন্ত্রাসের কালো ছায়া থেকে মুক্তি চায় দেশ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল গঙ্গার পানির হিস্যা আদায়ে ভারতকে আলোচনায় বসাতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রী অবৈধ টর্লিংয় জাল নিষিদ্ধে আসছে কঠোর আইন

সারের ডিলার নিয়োগ ইস্যুতে উত্তপ্ত সংসদ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

সারের ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদের অধিবেশন উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দলের এক সংসদ সদস্য সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ করেন।

কৃষিমন্ত্রী এর জবাব দেওয়ার সময় তার বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের এক সংসদ সদস্য সম্পূরক প্রশ্নের সময় এ অভিযোগ করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। ওই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, সারের ডিলারের ২৮ জনই বিএনপি।

তার মধ্যে ১০ জন নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগ্নি। কিছুদিন আগে নাটোরের এক ছাত্রদল নেতাকে এক এমপির সন্তান কুপিয়ে হত্যা করেছেন।

সেই সন্তানও সারের ডিলার পেয়েছে। সারা দেশব্যাপী সারের ডিলার নিয়োগের যে মহোৎসব হয়েছে, সেখানে সংরক্ষিত আসনের যেসব এমপি রয়েছেন, অসাংবিধানিক এই সংরক্ষিত আসনের এমপিরা কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। ১৫টি ইউনিয়নের হয়তো ৩০টিতে ডিও দিয়েছেন।

ডিলারশিপে যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, এমপির স্ত্রীরা ডিলারশিপ পেয়েছেন, ভাগ্নিরা ডিলারশিপ পেয়েছেন, ছেলেরা ডিলারশিপ পেয়েছেন। আওয়ামী লীগের যারা আগে ব্যবসা করতেন, মন্ত্রণালয় থেকে যে নিয়ম করে দেওয়া হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ব্যবসায়ীরা যেন আবার সুযোগ পান, সেই ব্যবস্থাও মন্ত্রণালয় করে দিয়েছিল। এটা সুপরিকল্পিত ছিল কি না এবং এই ডিলারশিপগুলো আবার পর্যালোচনা করা হবে কি না?

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্য অনেকগুলো প্রশ্ন করেছেন। তার মধ্যে মূল যে বিষয়টি উঠে এসেছে, তা হলো, প্রথমে তিনি বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। আমরা তো এটাই চাই।

এ সময় বিরোধী দলের সদস্যরা হৈচৈ ও চিৎকার-চেঁচামেচি শুরু করেন। মন্ত্রীর বক্তব্য চলাকালে তাদের হট্টগোল অব্যাহত থাকে।

মন্ত্রী বলেন, উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন, তাহলে ভিন্ন। এ সময় বিরোধী দলের সদস্যরা প্রচণ্ড হট্টগোল ও চিৎকার-চেঁচামেচি করতে থাকেন।

কৃষিমন্ত্রী স্পিকারের উদ্দেশে বলতে থাকেন, সারের ডিলার কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে… আমি আশা করব, আমি নতুন মন্ত্রী। এই কথা বলতে লাগলে সাইড টক করলে একটু অসুবিধা হয়। আপনার কাছে আমি এটা চাই, যেন সাইড টক না করে। আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা জবাব দেব, অসুবিধা নেই।

এরপর মন্ত্রী আরও বলেন, সারের ডিলার নিয়োগের জন্য দুটি কমিটি তৈরি করা হয়েছে। একটি উপজেলা পর্যায়ে, অন্যটি জেলা পর্যায়ে। উপজেলার কমিটি ইউএনওর নেতৃত্বে, জেলার কমিটি ডিসির নেতৃত্বে। কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে? সেখানে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের ক্ষেত্রে কিছু নিয়মকানুন ছিল—সারের ডিলার পেতে হলে কী কী যোগ্যতা ও শর্ত থাকতে হবে। ওই অনুযায়ী উপজেলা ও জেলাকে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক ষোলো আনা তা অনুসরণ করে নির্বাচন করতে হবে।

মানুষ প্রথমে ডিসি অফিসে আবেদন করেছেন। ডিসি সাহেব সেটি ইউএনওর কাছে পাঠিয়েছেন। ইউএনওর দপ্তরে উপজেলা কৃষি কর্মকর্তা এবং যে ওয়ার্ড বা ব্লকের জন্য আবেদন করা হয়েছে, সেই ব্লকের কৃষি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি কমিটি রয়েছে। ওই কমিটি যাচাই-বাছাই করেছে।

মন্ত্রীর বক্তব্য চলাকালে আবারও হট্টগোল শুরু হয়।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ… মাননীয় বিরোধী দলের চিফ হুইপ… May I have your attention please?’

এ সময় বিরোধী দলের চিফ হুইপ বলেন, ‘আমাদের তো কথা বলার অধিকার আছে। জবাব দেওয়ারও অধিকার আছে। যেহেতু মাননীয় বিরোধী দলের নেতা নেই, this is your responsibility to discipline the opposition member of parliament, please. Thank you.’

কৃষিমন্ত্রী বলেন, এরপর আমার মনে হয়, তারা যেটা সন্দেহ করছেন, আমার বক্তব্যের শেষে সেই সন্দেহ দূর হয়ে যাবে। এরপর যাচাই-বাছাইয়ের পর আবেদন ডিসি অফিসে যাবে। সেখানে ডিসি সাহেবের নেতৃত্বাধীন যে কমিটি আছে, সেই কমিটিতে উপদেষ্টা হিসেবে সংশ্লিষ্ট এলাকার এমপিকে রাখার সুযোগ আছে।

মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও উত্তপ্ত পরিস্থিতি ও উচ্চ স্বরে চিৎকার-চেঁচামেচি চলতে থাকে। ডেপুটি স্পিকার বলতে থাকেন, ‘সদস্যবৃন্দ, আপনারা সবাই বসুন। সবাই বসুন, প্লিজ।’ ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park