1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসীকল্যাণ মন্ত্রী - কৃষি সংবাদ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসীকল্যাণ মন্ত্রী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরলেন জুবাইদা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান চেয়েছেন তারেক রহমান ফ্ল্যাট কেনায় আগ্রহ কমেছে, চাপে আবাসন ব্যবসা জ্বালানি সরবরাহে অনাগ্রহ, বিকল্প চুক্তিতে বাড়তি খরচ তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদার বৈঠক, আলোচনায় পরিবেশ সুরক্ষা ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে বাংলাদেশ ১২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা বাংলাদেশে কখনো ফিরতে পারবে না

মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসীকল্যাণ মন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

চলতি বছরে মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, এ জন্য আগামী সপ্তাহের মধ্যেই মেডিক্যাল সেন্টারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা বলা হচ্ছে। নির্ধারিত সীমার মধ্যে খরচ থাকলে কর্মীদের এত ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এছাড়া মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর পাশাপাশি নির্ধারিত অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের বিষয়টি বাস্তবায়ন হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park