1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মজুরি বোর্ডের সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের - কৃষি সংবাদ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সঙ্গীর প্রতি অকৃত্রিম ভালোবাসা মজুরি বোর্ডের সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের অপ্রয়োজনীয় সিজার নিরুৎসাহিত করার সুপারিশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধিদল রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় মঙ্গলবার অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ, ফেরাতে সময় লাগবে: টাস্কফোর্স গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার দেশে প্রয়োজনের তুলনায় অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা অপ্রতুল: জুবাইদা রহমান শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ মাথা ও চামড়া জব্দ

মজুরি বোর্ডের সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে মালিকপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ করার ওপর গুরুত্ব দিয়ে এ আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, এদিন নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার দিনও নির্ধারিত ছিল। এ জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে তারা জানতে পেরেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়া দ্রুত শেষ হওয়া প্রয়োজন। কারণ, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাবেন পোশাকশিল্পের মালিকরা।

মালিকপক্ষ আরও জানায়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করছে তারা। একই সঙ্গে স্থগিত হওয়া মজুরি বোর্ডের সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।

যৌথ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park