1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর - কৃষি সংবাদ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন : দুদক চেয়ারম্যান আগুনে নিঃস্ব ৮ পরিবারকে নতুন ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক মাছের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে তাগিদ প্রতিমন্ত্রী টুকুর পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মুখোমুখি বিজিএমইএ-সিপিডি মর্টগেজ সম্পত্তি নিলামে অনিয়ম, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান অযাচিত চাপমুক্ত পরিবেশে গভর্নরকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে: আহসান এইচ মনসুর এলডিসি উত্তরণে টেকসই শাসনব্যবস্থা জরুরি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

প্রাণিসম্পদ অধিদফতর দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে মোট ৪৯৫ জন এআই (আর্টিফিশিয়াল ইনসেমিনেশন) টেকনিশিয়ান নিয়োগ দেবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন এ নিয়োগ দেওয়া হবে আউটসোর্সিং প্রক্রিয়ায়। এ জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

নির্বাচিত ব্যক্তিরা নিজ উপজেলায় থেকে চুক্তিভিত্তিক এ দায়িত্ব পালন করবেন। চুক্তির মেয়াদ চুক্তি সম্পাদনের তারিখ থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদিত জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র থেকে চার মাসের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অধীনে দুই মাসের মাঠপর্যায়ের প্রশিক্ষণের সনদ থাকতে হবে।

এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানে এআই টেকনিশিয়ান হিসেবে কৃত্রিম প্রজনন কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো উপজেলায় ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে ওই উপজেলায় সর্বোচ্চ অভিজ্ঞ প্রার্থীকে বাছাই করা হবে। কৃত্রিম প্রজনন দপ্তরের প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত কর্মরত সেবাপ্রদানকারী এআই টেকনিশিয়ানরাই আবেদন করতে পারবেন।

বয়সসীমা ও সম্মানী

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা-২০২৫ (সংশোধিত) অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত টেকনিশিয়ানরা অর্থ বিভাগের নির্ধারিত নীতিমালার তফসিল-‘খ’ অনুযায়ী সেবামূল্য বা সম্মানী পাবেন।

নির্বাচিতদের প্রতি মাসে কমপক্ষে ৫০টি গবাদিপশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্পন্ন করার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি প্রতি মাসে কাজের প্রতিবেদন সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সরকারি চাকরির আবেদন ফরম অথবা সাদা কাগজে স্বহস্তে লিখিত কিংবা টাইপ করা জীবনবৃত্তান্তের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণ সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠাতে হবে পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫ ঠিকানায়। আবেদন রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা। বিস্তারিত তথ্য প্রাণিসম্পদ অধিদফতরের ওয়েবসাইটে https://dls.gov.bd/ পাওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park