1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন : দুদক চেয়ারম্যান - কৃষি সংবাদ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন : দুদক চেয়ারম্যান আগুনে নিঃস্ব ৮ পরিবারকে নতুন ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক মাছের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে তাগিদ প্রতিমন্ত্রী টুকুর পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মুখোমুখি বিজিএমইএ-সিপিডি মর্টগেজ সম্পত্তি নিলামে অনিয়ম, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান অযাচিত চাপমুক্ত পরিবেশে গভর্নরকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে: আহসান এইচ মনসুর এলডিসি উত্তরণে টেকসই শাসনব্যবস্থা জরুরি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন : দুদক চেয়ারম্যান

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান।

রোববার (২২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দুদকের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। যার মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন পাচার হয়েছে ইনভয়েস, ওভার ভয়েসের মাধ্যমে।

তিনি বলেন, বড় বড় দুর্নীতিগুলো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যারা বড় বড় দুর্নীতি করেছে তাদের সংখ্যা বেশি নয়। বর্তমান কমিশন এসব বড় বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা এবং তদন্তের বিষয়ে কমিশন বেশি গুরুত্ব দিয়েছে। তিনি দুদককে আশাজাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভুঁইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে দুর্বল করে দিয়েছে। এ দেশের প্রায় ৯৫ প্রায় শতাংশ মানিলন্ডারিং হয় ক্লিয়ারিং হাউজের মাধ্যমে। আর এটি হয়ে থাকে কর্পোরেট হাউজ এবং ব্যাংকের মাধ্যমে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবেন। আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।

কমিশনের সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় কমিশনের সকল মহাপরিচালক, সব পরিচালক এবং উপপরিচালকগণ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তৃতায় দুদক সচিব বলেন, বর্তমান কমিশন মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে, এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি করেছে এবং নতুন গ্রেডেশন তালিকা তৈরি করেছে। কর্মকর্তাদের জন্য দেশে বিদেশে কোয়ালিটি সম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এতে করে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত এবং দুর্নীতি প্রতিরোধের কাজের মান বাড়বে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ এর উপপরিচালক মো. আতিকুল আলম বক্তৃতা করেন।

এর আগে কমিশনের চেয়ারম্যান, দুই কমিশনার এবং সচিবকে নিয়ে দুদকের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park