1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ঢাকায় ডা. জুবাইদার সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ - কৃষি সংবাদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল গঙ্গার পানির হিস্যা আদায়ে ভারতকে আলোচনায় বসাতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রী অবৈধ টর্লিংয় জাল নিষিদ্ধে আসছে কঠোর আইন বকেয়া বেতনসহ চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ বিমানের অর্থ অপচয়ের দায় নির্ধারণের নির্দেশ সংসদীয় কমিটির কিশোর অপরাধ দমনে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী টুকুর মানহীন বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর শুরু কপ-৩১ সম্মেলন: খাদ্যনিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে জোর বাংলাদেশের ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া

ঢাকায় ডা. জুবাইদার সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।

সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে তাঁদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় পৌঁছানোর পরপরই ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস সোফি।

সাক্ষাতে নারী ও কন্যাশিশুর অধিকার ও কল্যাণ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সফরকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় অংশীদারত্ব এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ডাচেস সোফির এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুপ্রতিম সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি নারী উন্নয়ন ও মানবিক সংকটের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলোতে সহযোগিতা আরও বেগবান করবে।

এসএস

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park