1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকা - কৃষি সংবাদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকা সারের ডিলার নিয়োগ ইস্যুতে উত্তপ্ত সংসদ সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী ভেঙে পড়েছে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীকের’ ক্রেন ১৫ লাখের বেশি রোহিঙ্গা নিয়ে অর্থনৈতিক চাপে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী অনুমোদনহীন রিফাইনারিতে ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ সুপার পেট্রোকেমিক্যালের অগ্নিসন্ত্রাসের কালো ছায়া থেকে মুক্তি চায় দেশ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল গঙ্গার পানির হিস্যা আদায়ে ভারতকে আলোচনায় বসাতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রী অবৈধ টর্লিংয় জাল নিষিদ্ধে আসছে কঠোর আইন

চলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারের জন্য সরকার ভর্তুকি রেখেছে ১৭ হাজার কোটি টাকা। কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান জানতে চান, আন্তর্জাতিক বাজারে সারের দামের ওঠানামার প্রেক্ষাপটে দেশের প্রান্তিক কৃষকদের জন্য ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারে চলতি অর্থবছরে সরকার মোট কত ভর্তুকি বরাদ্দ রেখেছে।

এ ছাড়া, পিক সিজনে মাঠপর্যায়ে ডিলার ও মজুতদারদের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপতৎপরতা বন্ধে মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং ব্যবস্থা এবং বিএডিসির মাধ্যমে সরাসরি কৃষকের ডিজিটাল কৃষক কার্ডের ভিত্তিতে ন্যায্যমূল্যে সার ও প্রত্যয়িত বীজ বিতরণে জাতীয় সমন্বিত পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সার সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারকি এবং মাঠপর্যায়ে উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ কার্যক্রমের আওতায় মনিটরিং অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ৬৪ জেলায় সার মনিটরিং কার্যক্রম জোরদার করতে মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মনিটরিং কার্যক্রমও অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সরকার কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ কর্মসূচির আওতায় কৃষকদের ডিজিটাল ডাটাবেজ তৈরি, ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ এবং সরকারি ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park