1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কিশোর অপরাধ দমনে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী টুকুর - কৃষি সংবাদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল গঙ্গার পানির হিস্যা আদায়ে ভারতকে আলোচনায় বসাতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রী অবৈধ টর্লিংয় জাল নিষিদ্ধে আসছে কঠোর আইন বকেয়া বেতনসহ চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ বিমানের অর্থ অপচয়ের দায় নির্ধারণের নির্দেশ সংসদীয় কমিটির কিশোর অপরাধ দমনে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী টুকুর মানহীন বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর শুরু কপ-৩১ সম্মেলন: খাদ্যনিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে জোর বাংলাদেশের ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া

কিশোর অপরাধ দমনে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী টুকুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আগে কিশোর গ্যাং বলতে কিছু ছিল না। কিন্তু বিগত ১৭ বছরে কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই অপরাধপ্রবণতা রোধ করতে হবে, যাতে তা আর বাড়তে না পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করতে হবে। শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করলে এবং প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা শিক্ষার্থীদের কার্যক্রম মনিটরিং করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এ বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

কৃষি কর্মকর্তাসহ সব সরকারি কর্মকর্তাকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং নৈতিক দায়িত্ব পালন করতে হবে। পরবর্তী সভায় প্রত্যেক সেক্টরের কাজের অগ্রগতি ও জবাবদিহি করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মানসিকতার পরিচয় দিচ্ছেন। উদারতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার দিক থেকে আমাদের কোনো কমতি নেই। বিগত সরকার সব ক্ষেত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেখান থেকে রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চান, সবাই নিয়মের মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করুক। সবাই সহযোগিতা করলে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হবে।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, শাম্মী আক্তার ও সানজিদা ইসলাম তুলি, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় অপরাধ দমন ও প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্ট ও অভিযান এবং মাস ও বছরভিত্তিক অপরাধ পরিস্থিতির তুলনামূলক চিত্র পর্যালোচনা করা হয়। এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, ভোক্তা অধিকার সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিং, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতামূলক পরিস্থিতি এবং চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালানবিরোধী টাস্কফোর্সের অভিযান নিয়েও আলোচনা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park