1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক পাঙ্গাস বিক্রি ৯ হাজার ১০০ টাকায় - কৃষি সংবাদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২০০ ফিড মিল বন্ধ হচ্ছে, হালাল প্রাণিজ পণ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে সরকার ১২ হাজার কলা ধ্বংস, সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ৫২৯ কারখানা বন্ধ, কাজে যোগ দেননি প্রায় ১০ লাখ শ্রমিক সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এক পাঙ্গাস বিক্রি ৯ হাজার ১০০ টাকায় চার হাজার টাকায় বিকাচ্ছে আমের খোসার তৈরি চা প্লাস্টিক বর্জ্যে মিলবে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ মধ্যরাত থেকে ৮ মাস জাটকা আহরণে নিষেধাজ্ঞা নভেম্বর থেকে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি করবে টিসিবি গামা ইরেডিয়েশনের মাধ্যমে দেশের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে: কৃষিমন্ত্রী

এক পাঙ্গাস বিক্রি ৯ হাজার ১০০ টাকায়

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ভোলা:

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ে প্রায় ১২ কেজি ৭ শ’ গ্রাম ওজনের পাঙ্গাস। পরে এ বিশাল আকারের পাঙ্গাসটি বিক্রি হয়েছে ৯ হাজার ১ শ’ টাকায়।

রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাটে প্রকাশ্যে নিলামের মাধ্যমে পাঙ্গাসটি বিক্রি হয়। ওই সময় নিলামে বিশাল আকারের পাঙ্গাসটি সর্বোচ্চ ৯ হাজার ১শ’ টাকায় ক্রয় করেন ওই ঘাটের আড়তদার মো. কামাল ব্যাপারী।

স্থানীয় জেলেরা জানান, রোববার দুপুরের দিকে মেঘনা নদীতে সদরের কাচিয়া ইউনিয়নের জেলে মাকসুদ মাঝিসহ তার সঙ্গী মাঝিদের জালে উঠে আসে বিশাল আকারের পাঙ্গাস। পরে তারা বিকেলের দিকে তুলাতুলি মৎস্য ঘাটে এনে নিলামে বিক্রি করেন। ওই সময় মাছটি ক্রয় করতে বিভিন্ন আড়তদার ও ব্যবসায়ীরা নিলামে অংশ নেন। পরে সর্বোচ্চ ৯ হাজার ১ শ’ টাকায় মাছটি ক্রয় করেন কামার ব্যপারী।

জেলে মাকসুদ মাঝি জানান, দুপুরের দিকে মেঘনা নদীতে জাল ফেলে কিছুক্ষণ পর টেনে তুললেন। তখন অন্যান্য মাছের সঙ্গে ওই বিশাল আকারের পাঙ্গাস উঠে আসে। পরে পাঙ্গাসটি তিনি তুলাতুলি ঘাটে ৯ হাজার ১০০ টাকায় বিক্রি করতে পেরে খুশি।

আড়তদার কামাল ব্যাপারী জানান, পাঙ্গাসটি বড় হওয়ায় তিনি সর্বোচ্চ দামে ক্রয় করেছেন। পরে স্থানীয় একজন ক্রেতা মাছটি তার কাছে বিক্রির জন্য অনুরোধ করেন। এরপর তিনি তার কাছে কিছু লাভে বিক্রি করে দেন। তবে এটি মাওয়া ঘাটে বিক্রি করতে পারলে সাড়ে ১০ থেকে ১১ হাজার টাকা পেতেন বলেও জানান তিনি।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন জানান, প্রতিবছরে নিষেধাজ্ঞার পর নদীতে পাঙ্গাস ধরা পড়ে। নদীতে অনেক বড় বড় পাঙ্গাস আসে, তা জেলেদের জালে ধরা পরবে বলে আশা করছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park