1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
গার্মেন্টস শ্রমিকরা প্রতি শুক্রবার কম দামে পাচ্ছেন ওএমএসের চাল - কৃষি সংবাদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর ৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক নদীকেন্দ্রিক নগরায়ণ ও বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় গার্মেন্টস শ্রমিকরা প্রতি শুক্রবার কম দামে পাচ্ছেন ওএমএসের চাল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক দেশে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৩৯ লাখ মানুষ, খাদ্যপণ্যে সতর্কবার্তার দাবি ২০ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর নীতিমালা লঙ্ঘন করে রিফাইনারি নির্মাণ, যন্ত্রপাতি আমদানিতেও অনুমোদন নেয়নি এসপিএল জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি: শামা ওবায়েদ

গার্মেন্টস শ্রমিকরা প্রতি শুক্রবার কম দামে পাচ্ছেন ওএমএসের চাল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যের পেছনে খরচ কমানোর লক্ষ্যে কম দামে শুরু হয়েছে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির নির্বাচনি ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহজলভ্য করার অঙ্গীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার হলো- নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। তারই ধারাবাহিকতায় তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য এ বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৫ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীতে ৬টি ট্রাকসেলের মাধ্যমে ৩০ মেট্রিক টন, সাভারে ৮টি ট্রাকসেলের মাধ্যমে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে ২টি ট্রাকসেলের মাধ্যমে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকসেলের মাধ্যমে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রির কার্যক্রম পরিচালিত হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফায় বিকেল ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) চাল বিক্রি করা হবে।

সংশ্লিষ্ট তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষর প্রদানের মাধ্যমে এ কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে চাল সংগ্রহ করতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পৃথক মনিটরিং টিম সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছে। এ ছাড়া প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ ওএমএস কর্মসূচির প্রথম দিন আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই নির্ধারিত প্রতিটি ট্রাকসেল কেন্দ্রে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন ও মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করছেন। এ কর্মসূচির মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কিছুটা কমবে এবং তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park