1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শারীরিক অসুস্থতায় পদত্যাগ করলেন সংসদ সদস্য ওসমান ফারুক - কৃষি সংবাদ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ – ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এমপিদের ২৫৬ সেতু নির্মাণসহ ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান ম্যাচে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদীর উচ্ছ্বাস প্রাণিসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনা 4F মডেল শুধু পড়ালেখা নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর ভারতে বার্ড ফ্লু শনাক্ত, হাজারো পাখি নিধনের সিদ্ধান্ত শারীরিক অসুস্থতায় পদত্যাগ করলেন সংসদ সদস্য ওসমান ফারুক অস্তিত্বহীন চিংড়িঘের, ২০ কোটি টাকা আত্মসাতে কারাগারে জাফর আলম

শারীরিক অসুস্থতায় পদত্যাগ করলেন সংসদ সদস্য ওসমান ফারুক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। গত ১৪ নভেম্বর তিনি সংসদ সচিবালয় বরাবর ইমেইল করে পদত্যাগপত্রটি পাঠান।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ১৫ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি নিজেও শারীরিকভাবে অসুস্থ। তার স্ত্রীও অসুস্থ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রের দাবি, শারীরিক অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ড. ওসমান ফারুক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park