1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের কুলখানি অনুষ্ঠিত - কৃষি সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে খাবারে মিশতে পারে সিসা: গবেষণা মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের কুলখানি অনুষ্ঠিত মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটি ২৯দিন, প্রজ্ঞাপন জারি গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথি সারের আমদানি বাড়ানো হবে: কৃষিমন্ত্রী বালতি-ড্রামেই এডিসের বড় উৎস: উচ্চ ঝুঁকিতে ২৯ ওয়ার্ড ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের কুলখানি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

মহান মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে দেশের স্বাধীনতার জন্য লড়েছেন বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আব্দুল রউফ সরকার। জীবদ্দশায় অর্জন করেছেন মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। মৃত্যুর পরও সেই ভালোবাসার অনন্য প্রকাশ ঘটল তার কুলখানিতে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো স্মরণ করতে গাজীপুর মহানগরের পূবাইলের খিলগাঁওয়ে সমবেত হন হাজার হাজার মানুষ। স্বজন, সহযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও জামে মসজিদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের কুলখানি উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তার কবর জিয়ারত ও গণভোজের আয়োজন করা হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।

দোয়া ও মোনাজাতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধে তার অবদান, দেশপ্রেম ও সমাজের মানুষের প্রতি তার ভালোবাসার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ আল হারুন।

কুলখানিতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, বীর মুক্তি যোদ্ধাবৃন্দ, পূবাইল থানা বিএনপির সভাপতি -সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park