1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ - কৃষি সংবাদ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার : প্রধানমন্ত্রী পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে ফের সভা ডেকেছে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড কাল শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী উচ্চ সুদ, জ্বালানি সংকট ও কাঁচামালের চাপে শিল্পে বিনিয়োগ খরা পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ সেন্টমার্টিনে ৫ অবৈধ ট্রলিং বোটসহ আটক ১০১ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী বাঁকখালী ঘাটের নাব্যতা সংকটে দীর্ঘ হচ্ছে সেন্ট মার্টিন যাত্রা

পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, পাবনা:

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজার ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে মজুত করা ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাফিজ।

অভিযানসংশ্লিষ্টরা জানান, জেলায় সার সংকট না থাকলেও অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছিল একটি চক্র। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শ্রীকোল এলাকায় অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টার অভিযানে তিন ব্যবসায়ীর ৮ থেকে ১০টি গুদাম থেকে ৩৮৯ বস্তা ডিএপি, ৬৫ বস্তা এমওপি এবং ১২ বস্তা ইউরিয়াসহ মোট ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়। এসব সারের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

অবৈধভাবে সার মজুদের অভিযোগে শ্রীকোল এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে ও মেসার্স মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা, আ. আলিম মোল্লার ছেলে ও মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী হেলাল মোল্লাকে ১০ হাজার টাকা এবং মৃত আরশেদ আলী খানের ছেলে আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা সবাই সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া ও শ্রীকোল এলাকার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাফিজ বলেন, অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে ওই তিন ব্যক্তি শ্রীকোল ও আশপাশের ৮ থেকে ১০টি স্থানে অবৈধভাবে সার মজুদ করেছিলেন। অভিযানে কারও দোকান, আবার কারও বাড়ি থেকে এসব সার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্তদের কেউই অনুমোদিত সার ডিলার নন। তাই জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park