1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৬৮ হাজারে বিক্রি এক কাতল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৬৮ হাজারে বিক্রি এক কাতল

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, রাজবাড়ী :

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে ধরা পড়া ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৬৮ হাজার ৮০ টাকায়।

সোমবার (২০ এপ্রিল) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে আনেন ওই জেলে। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৬৬ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

পরে মোবাইল ফোনে যোগাযোগ করে এক প্রবাসীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।

ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি কিনে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে অনলাইনের মাধ্যমে এক আমেরিকা প্রবাসীর কাছে বিক্রি করেছেন। এছাড়াও আজ রুই, কাতলসহ পদ্মার অনেক মাছ কিনেছেন। সুস্বাদু হওয়ায় মাছগুলো দ্রুত বিক্রি হয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park