1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, আগামী ৩০ জুনের আগেই কর্মচারীদের জন্য মহার্ঘভাতা ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সচিব এ কথা জানান। তবে কত শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব।

মহার্ঘভাতা পর্যালোচনা কমিটির সদস্য মোখলেস উর রহমান বলেন, মহার্ঘভাতা নিয়ে দুটি সভা হয়েছে। এবার পেনশনারদেরও মহার্ঘভাতা দেওয়া হবে।

এবার যারা মহার্ঘভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে বলেও জানান জনপ্রশাসন সচিব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ৩০ জুনের মধ্যে মহার্ঘভাতা দেওয়া হবে।

কত শতাংশ মহার্ঘভাতা দেওয়া হবে সে বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

মহার্ঘভাতা ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি জনপ্রশাসন সচিব।

তিনি বলেন, অনুমান করে এটা বলা ঠিক না। আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন।

৪৩তম বিসিএস: গুরুতর অপরাধ ছাড়া বাদ পড়া বাকিরা নিয়োগ পাচ্ছেন

সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন,৪৩তম বিসিএসে বাদ পড়াদের মধ্যে যারা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত নন সরকার তাদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় বাদ পড়া ২২৭ জনের মধ্যে কতজন প্রার্থী নিয়োগ পাবেন তা দু-তিনদিনের মধ্যে জানা যাবে।

সচিব বলেন, ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোনো হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে- এরা ছাড়া অন্যদের নিয়োগপ্রাপ্তিতে শুধু একটি প্রক্রিয়ার ব্যাপার, তারা এটি পাবে।

তিনি বলেন, আজকে (বৃহস্পতিবার) যাদের নির্বাচিত করা হয়েছে, সেই বিষয়ে একটি সামারি প্রধান উপদেষ্টার কাছে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত সেই সামারি যাবে। সেখান থেকে ফাইল নামার পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি হবে।

মোখলেস উর রহমান বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কাজটি করা হচ্ছে। এটা শুধু একটি ছেলে বা একটি মেয়ের বিষয় নয়, তার পরিবারের রুটিরুজি, রোজগার। অনেকেই এটার পরে বিয়ে করবে। বাবা-মার সংসার, চিকিৎসা, তাদের লালিত আশা-আকাঙ্ক্ষা তড়িৎ গতিতে যাতে বাস্তবায়ন করা যায় সে জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করবে। দুই-তিন দিনের মধ্যে তালিকা জানতে পারবেন।

গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ২২৭ জন এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনসহ ২৬৭ জনকে বাদ দিয়ে গত ৩০ ডিসেম্বর ৪৩ তম বিসিএসের গেজেট প্রকাশ করে সরকার।

এরপর থেকে বাদ পড়া প্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। নিয়োগের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় আবেদন জমা দেন তারা।

পরে গত এক বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যেকেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park