1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
২২ জেলের কারাদণ্ড, ১ লাখ মিটার জাল ধ্বংস - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

২২ জেলের কারাদণ্ড, ১ লাখ মিটার জাল ধ্বংস

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা চলাকালীন অবৈধভাবে নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে ২২ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা এবং জব্দকৃত ৬০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাট থেকে বরাট ইউনিয়নের অন্তরমোড় এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি মো. খায়রুল ইসলাম।

জেলা মৎস্য অফিসার (অ.দা.) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে রাজবাড়ী সদরের জৌকুড়া ঘাট থেকে অন্তরমোড় পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ইলিশ শিকার করায় ২২ জেলেকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ ছাড়াও জব্দকৃত ৬০ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়।
অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম, জেলা মৎস্য অফিসার (অ.দা.) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. লতিফুর রহমান, রাজবাড়ী সদর মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল, জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য অফিসার (ইলিশ) বনি আমিন পিয়াসসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট টিমকে সহায়তা করেন রাজবাড়ী জেলা পুলিশের টিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park