কৃষি সংবাদ প্রতিবেদক:
২১ আগস্ট থেকে শুরু হচ্ছে নরওয়ে সরকার ও এফএও এর সহায়তায় সমুদ্র জরিপ, যা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নরওয়ের সরকারের সঙ্গে এফএও যৌথভাবে সমুদ্রে জরিপ কাজ পরিচলনা করছে সার্ভে জাহাজ আর. ভি. ড. ফ্রিডজফ নেনসেন। বাংলাদেশের সমুদ্রে সীমায় অর্থাৎ ২০০ নটিক্যালে মাছের প্রাচুর্য, ধরণ বা প্রজাতি, মৎস্য আহরণ, পরিবেশ, প্লাঙ্কটনের উপস্থিত, গভীরতাসহ নানা বিষয়ে গবেষণা করবে।
জাহাজটি ২১আগস্ট ২০২৫ শ্রীলংকা থেকে জাহাজটি বাংলাদেশের সমুদ্র উপকুলে কাজ শুরু করবে। এটি ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এ গবেষণার নাম দেয়া হয়েছে ‘ফিশারিজ অ্যান্ড ইকোসিস্টেম সার্ভে’।
এ সার্ভের ওপর ভিত্তিকরে পরবর্তীতে বাংলাদেশের সমুদ্রকেন্দ্রিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে।
জানাগেছ, বাংলাদেশের ১৩ জন মৎস্য বিজ্ঞানী কলম্বোর উদ্দেশ্যে কাল ঢাকা ত্যাগ করবেন।