কৃষি সংবাদ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনে (দুদক) গত বছরের ডিসম্বর থেকে ছেলতি বছরের অক্টোবর পর্যন্ত ১১ মাসে ২১৯১ জনের বিরুদ্ধে ৫১২ টি মামলা দায়েন করেছে বলে দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনে (দুদক)সূত্র জানায়, গত ১১ মাসে ১১হাজার ৬৩০ টি অভিযোগ এলেও মাত্র ৯৬০ টি আিভযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। এ সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট হয়েছে ৭৯৮ টি। এর মধ্যে অনুসন্ধান হচ্ছে ১৮৮ টির, মামলা হয়েছে ২৮ টি এবং চারটি ফাঁদ পেতে অভিযুক্তকে ধরা হয়েছে। গণশুনানী হয়েছে ২৩ টি।
দুদক আরো জানায়, উল্লেখিত সময়ের মধ্যে মোট ৫১২ টি মামলা দায়েরের মাধ্যমে ২১৯১ জনকে আসামী করা হয়েছে। মোট চার্জ শিট দেওয়া হয়েছে ৩১৫ টির এতে আমামী করা হয়েছে ১০৭৮ জনকে। এফ আরটি দেওয়া হয়েছে ৭৩ টি মামলার। ১১ মাসে দেশ ও বিদেশে ২২ হাজার ৫৫৫ কোটি টাকার সম্পদ ফ্রিজ করা হয়েছে। দেশে ও বিদেশে ৩ হাজার ৪৫৮ কোটি টাকার সম্পদ ক্রেক করা হয়েছে। বিচারাধীন মামলার মধ্যে ২৪৯ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সাজা হয়েছে ১২৬ টির, খালাস ১২৩টি, জরিমানা আদায় করা হয়েছে ৫ হাজার ৫৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৩২১ কোটি টাকা।