1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
হাওরে পানিতে নিমজ্জিত কৃষকের স্বপ্ন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

হাওরে পানিতে নিমজ্জিত কৃষকের স্বপ্ন

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের ছোট-বড় ৯৫টি হাওরের দুই লাখ ২৩ হাজার ৫১০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন। যার বাজারমূল্য পাঁচ হাজার কোটি টাকা। তবে সেই ধান ঘরে তুলতে দুশ্চিন্তায় পড়েছেন হাওরের ১০ লাখ কৃষক। গত কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

ধারদেনা করে দেখার হাওরে ৩৫ কিয়ার (বিঘা) জমিতে বোরো ধান রোপণ করেছিলেন কৃষক মুহিবুর রহমান। কিন্তু সেই ধান ঘরে তোলার আগেই কয়েক দিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে যায়।

কৃষক মুহিবুর রহমান বলেন, ‌এই ধান করতে গিয়ে ছয় লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমার সব ধান ডুবে গেছে।

শুধু দেখার হাওর নয়; কানলার হাওর, করচার হাওর, শান্তিগঞ্জের খাই হাওর, পাখিমারা হাওর, শাল্লার ছায়ার হাওর, জামালগঞ্জের হালির হাওর, পাগনার হাওর, তাহিরপুরের শনির হাওর, মাটিয়ান হাওরসহ জেলার বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে এসব হাওরের বেশিরভাগ কৃষকের কাঁচা ধান পানির নিচে তলিয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে, মাত্র এক হাজার ১০০ হেক্টর জমি ডুবেছে।

পাগনার হাওরের কৃষক রাতেশ তালুকদার বলেন, সুনামগঞ্জে গত কয়েকদিন ধরেই চরম বৃষ্টি হয়েছে। এতে হাওরের বেশিরভাগ ধান তলিয়ে গেছে। এগুলো পচে যাবে।

পাখিমারা হাওরের কৃষক ছাত্তার মিয়া বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণে কারণে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ধান নষ্ট হচ্ছে। অথচ কৃষি বিভাগের কোনো মাথাব্যথা নেই। একইভাবে ক্ষোভ প্রকাশ করেন তাহিরপুরের কৃষক আবু বক্কর। তিনি বলেন, ‘সরকার কোটি কোটি টাকা দিয়ে ধান রক্ষায় ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ করে। অথচ হাওরের পানি নিষ্কাশনের ব্যবস্থা কেন করছে না? জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মাটিয়ান হাওর ও গুরমারের বেশিরভাগ ধান নষ্ট হতে শুরু করেছে। কৃষকের খারাপ সময়ে যদি কৃষি বিভাগ কাজে না আসে, তাহলে এই প্রতিষ্ঠানের কাজটা কী?

জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, অন্য বছর থেকে এবছর কয়েকদিনেই ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি সিলেটে বৃষ্টি হচ্ছে, নদীর পানিও বাড়ছে। এরইমধ্যে হাওরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তাতে ১১০০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে।

কিন্তু মাঠ পর্যায়ে আরও বেশি ধান জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন, আমাদের উপজেলা থেকে যে তথ্য দেয়, আমরা সে তথ্য অনুযায়ী কাজ করি। তবে কোনোও কৃষকের ধান ক্ষতি হলে আমাদের জানাতে হবে।

হাওরের জলাবদ্ধতা নিরসনে মাঠ পর্যায়ে কাজ চলছে বলে জানান সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওরের জলাবদ্ধতা নিরসনে একটি সভা করা হয়েছে। কৃষকের ধান রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park