1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সেন্টমার্টিনে খাদ্য সংকটে মারা যাচ্ছে কুকুর - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সেন্টমার্টিনে খাদ্য সংকটে মারা যাচ্ছে কুকুর

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার :

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় খাবার সংকটে পড়েছে দ্বীপের অন্তত চার হাজার কুকুর। এরইমধ্যে বেশকিছু কুকুর মারা গেছে বলে জানিয়েছেন দ্বীপের বাসিন্দারা।

এ অবস্থায় প্রাণীগুলোর পাশে এসে দাঁড়িয়েছে সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ নামের একটি সংগঠন। খাবারের পাশাপাশি চিকিৎসা সেবাও দিচ্ছে সংগঠনটি।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে সংগঠনের ১১ সদস্যের প্রতিনিধি দল এসব সহায়তা নিয়ে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছে এসব কার্যক্রম শুরু করে। বিষয়টি নিশ্চিত করেন প্রতিনিধি দলের সদস্য আব্দুল কাইয়ুম।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেওয়া আব্দুল কাইয়ুম বলেন, ‘আমাদের কাছে খবর ছিল সেন্টমার্টিন দ্বীপে থাকা কুকুরগুলো খাবারের অভাবে মারা যাচ্ছে। এ খবরে আমরা ছুটে এসেছি। আজও এ কার্যক্রম চলছে।’
কুকুরের জন্য আনা খাবারের তালিকায় রয়েছে ৫ হাজার ডিম, ৩ হাজার কেজি ডগফুড, মুরগির মাংস, চাল, ডাল এবং ২০০ কুকুরের চিকিৎসা সরঞ্জাম। ১১ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন দুজন চিকিৎসক ও একজন ভেটেরিনারি সহকারী।

সেন্টমার্টিনের বাসিন্দা সেলিম বলেন, সেন্টমার্টিনে পর্যটক না আসার কারণে দ্বীপে থাকা কুকুরগুলো খাদ্য সংকটে পড়েছে। কয়েকদিন আগে দেখা যায়, বিচ এলাকায় একটি কুকুরকে অন্য কুকুর টানাহেঁচড়া করছে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপে প্রায় চার হাজার কুকুর রয়েছে। কুকুরগুলো খাবারের জন্যে রাতদিন দ্বীপে বিচরণ করছে। অনেক সময় কচ্ছপসহ সামুদ্রিক প্রাণীও খেয়ে ফেলে। এতে দ্বীপের পরিবেশ নষ্ট হচ্ছে।

দ্বীপের বাসিন্দারা জানান, খাবারের অভাবে কিছু সংখ্যক কুকুর মারাও গেছে। প্রতিদিনই দ্বীপের কোথাও না কোথাও অভুক্ত কুকুরের মৃত্যুর ঘটনা ঘটছে।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আরিফ উল্লাহ নেজামী বলেন, ১১ সদস্যের একটি দল উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে কুকুরের জন্য খাবার নিয়ে সেন্টমার্টিনে গেছে। আমরা তাদের সঙ্গে আছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park