1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাড়া ফেলেছে ১৪০ টাকায় ডজন ডিম বিক্রি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সাড়া ফেলেছে ১৪০ টাকায় ডজন ডিম বিক্রি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের বহদ্দারহাটে রিকশাভ্যানে ডজন প্রতি ১৪০ টাকা ডিম বিক্রি করে সাড়া ফেলেছেন পাঁচ যুবক। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ। বাজারে যেখানে ডজন প্রতি ডিম ১৭০ থেকে ১৮০ টাকা বিক্রি হয়ে আসছে, সেখানে ১৪০ টাকায় বিক্রির বিষয়টি রীতিমতো ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

লাগামহীন ডিমের বাজারে ওই যুবকেদর প্রশংসায় ভাসাচ্ছে নেটিজেনরা। নিত্যপণ্য নিয়ে গড়ে উঠা সিন্ডিকেট ভাঙতে এমন উদ্যোগ আরও নেওয়া দরকার বলে অভিমত তাদের।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চট্টগ্রামের বহদ্দারহাটে ৩ হাজার ডিম বিক্রি করেন মোহাম্মদ আরিফসহ পাঁচ বন্ধু। এতে কল্পনাতীত সাড়া পান তারা।

এতে উদ্বুদ্ধ হয়ে শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে নগরের চকবাজারের শাহানশাহ মার্কেট ও অলিখাঁ মসজিদের সামনে দুইটি রিকশাভ্যানে ৬ হাজার ডিম বিক্রি করেন তারা। এ কাজে স্বেচ্ছাশ্রম দিতে আসেন আরও ৬ তরুণ।

চকবাজারে ডিম কিনতে আসেন গৃহিণী আকলিমা চম্পা। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি চকবাজারে ১৪০ টাকায় ডিম বিক্রি হবে।

ডিম কিনতে যাওয়া খুকী বেগম বলেন, ডজন ১৪০ টাকা করে ডিম নিলাম। আমাদের সেবা দিতেছে ওনি এখানে। খুব ভালো লাগতেছে এই দামে কিনতে পেরে।’
এইচ এম বেলাল নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘ধন্যবাদ জানাই যারা এমন উদ্যোগ নিয়েছেন। আর সব জায়গায় সিন্ডিকেট ভাঙতে হবে, আমাদের সচেতন হতে হবে, তাহলে দেশ সুন্দর হবে।

উদ্যোক্তা মোহাম্মদ আরিফ জানান, ডিমের বাজারে যখন নৈরাজ্য দেখা দিল তখন আমরা ভাবছিলাম কী করা যায়। এ দলে ছিল রেজাউল করিম, নুর উদ্দিন, ইমরানও। বোয়ালখালীর পরিচিত মুরগির খামার থেকে ডিম এনে নগরে ন্যায্যমূল্যে বিক্রির বিষয়টি মাথায় আসে আমার। খোঁজখবর নিয়ে হিসাব করে দেখলাম প্রতি ডজন ডিমে খরচই পড়ছে ১৪০ টাকা। নিজের ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ১৪০ টাকায় ডিম বিক্রির সিদ্ধান্ত নিই আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। মানুষ উৎসাহ দিতে থাকে। প্রথম দিন আমরা ভালো সাড়া পাই। আমরা খুশি হই, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে।

৩৮ বছর বয়সী তিন সন্তানের বাবা আরিফ বলেন, রাতেই আমরা সিদ্ধান্ত নিই, দ্বিতীয় দিন আমরা ৬ হাজার ডিম বিক্রি করবো। যখন চকবাজারের স্পটে এলাম সাইফুল, মাসুদ, শুক্কুর, আহসান, বাবলুরা এসে জানালেন স্বেচ্ছাশ্রম দেবেন ডিম বিক্রির কাজে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি, সামাজিক সংগঠন, খামারিদের সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন চাইলে যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে। আমাদের দেখে যদি অন্যরা এগিয়ে আসেন তাহলেই সার্থকতা।

আড়তদারদের দাবি, সরাসরি উৎপাদক পর্যায় থেকে তাদের ডিম সংগ্রহ করার সুযোগ খুবই কম, হাতঘুরে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের মারফতেই তাদের ডিম সংগ্রহ করতে হয়। মধ্যসত্ত্বভোগীদের বাদ দিয়ে কোনোভাবেই দর নির্ধারণ করা যাবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park