1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছ রপ্তানিতেও সফল হবো: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছ রপ্তানিতেও সফল হবো: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যেই আমরা সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানি করতে সফল হবো।

সরকারের লক্ষ্য, মাঠের অভিজ্ঞতা, মানুষের চাহিদা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে একসঙ্গে কাজ করে এ মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপির সভাপতিত্বে সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচিতি পর্বে অংশ নেন। বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থাসমূহের জনবল, দপ্তর সংস্থাসমূহের পরিচিতি ও কার্যাবলি সম্পর্কে অবহিত করা হয়।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, জাতিকে শক্তিশালী, সবল ও রোগমুক্ত করতে হলে এ মন্ত্রণালয়ের কাজের গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকারের উদ্দেশ্য দেশের জনগণের খাদ্য ও পুষ্টি চাহিদা মিটিয়ে মৎস্য, কৃষি এবং প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

সভাপতির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি কমিটির সদস্যসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা, জবাবদিহি এবং সততার সাথে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন।

বৈঠকে তিনি মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পসমূহ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন এবং ওই প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উত্থাপনের জন্য নির্দেশনা দেন।

বৈঠকে সর্বসম্মতিক্রমে সভাপতি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের শূন্য পদ পূরণের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বৈঠকে কমিটির সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম ও আমির হামজা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park