1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী সাবেক ইউসিবি পিএলসি’র চেয়ারম্যান রুকমীলা জামানসহ আটজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো.সজীব আহমেদ বাদী হয়ে এ মামলা করেন।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র ফরেন এক্সচেঞ্জ শাখার গ্রাহক প্রতিষ্ঠান বেস্ট সার্ভিসেস লিমিটেড (বর্তমানে আইকনক্স সার্ভিসেস লিমিটেড)-এর চেয়ারম্যান আমিন আহম্মেদ ও ব্যবস্থাপনা পরিচালক উম্মে কুলসুমের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন ও চাপ সৃষ্টি করে ৬০ কোটি টাকা উৎকোচ গ্রহণ করেন।

এছাড়া তদন্তে উঠে আসে, আসামিরা ব্যাংকের ঋণ অনুমোদন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে অর্থ স্থানান্তর, নগদ উত্তোলন এবং বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন করে বিদেশে পাচার করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন-  সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান এবং বিভিন্ন ট্রেডিং প্রতিষ্ঠানের মালিক-মো. আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মিছাবাহল আলম, মোহাম্মদ জাহিদ ও মো. ফরিদ উদ্দিন।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, শুধু বেস্ট সার্ভিসেস লিমিটেড থেকেই নয়, আরও কয়েকটি গ্রাহক প্রতিষ্ঠান—থার্মেক্স নিট ইয়ার্ন লিমিটেড, এইচ এম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়েল মার্ট লিমিটেড ও সাইফ পাওয়ারটেক লিমিটেডসহ বিভিন্ন উৎস থেকে আসামিরা মোট ২১৩ কোটি ৭৫ লাখ টাকা উৎকোচ বাবদ গ্রহণ করেন। এর মধ্যে বর্তমান মামলায় ৬০ কোটি টাকার লেনদেনকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে।

দুদক জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় নিজেকে ইউসিবি ব্যাংকের পরিচালক ও মালিক হিসেবে প্রভাব খাটান। এ সময় তার স্ত্রী রুকমীলা জামান ব্যাংকের চেয়ারম্যান হলেও কার্যত সমস্ত পরিচালনা করতেন সাইফুজ্জামান চৌধুরী নিজেই।

এজাহারে আরও উল্লেখ করা হয়, রেজুলেশন অনুমোদন থেকে শুরু করে ঋণ বিতরণ ও টাকা উত্তোলনের সমস্ত কর্মকাণ্ডে আসামিরা ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে ভুয়া প্রতিষ্ঠান ব্যবহার করেন। এ কাজে আরামিট গ্রুপের চিফ অপারেটিং অফিসার সৈয়দ কামরুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তারাও জড়িত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park