1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাবেক প্রাণিসম্পদ মন্ত্রী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৪ হাজার কোটি টাকার লেনদেন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সাবেক প্রাণিসম্পদ মন্ত্রী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৪ হাজার কোটি টাকার লেনদেন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের ৩৫ ব্যাংক হিসাবে ৩ হাজার ৯১৮ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে। এছাড়াও ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য রয়েছে। এসব কারণে তাদের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় সাবেক মন্ত্রী মো. আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৪৭২ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিজ ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৯টি ব্যাংক হিসাবে মোট ৩ হাজার ৮৯১ কোটি ৩২ হাজার ৯৪ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ করেছেন।

এদিকে তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের নামে ৬ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদের মালিকানা থাকার প্রমাণ মিলেছে। তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে মোট ২৬ কোটি ৫৬ লাখ ৬ হাজার ৯৭৩ টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে। ওই অভিযোগে স্বামী মো. আব্দুর রহমানকেও আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park