1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সম্পন্ন হলো 'বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬'-এর গ্র্যান্ড ফাইনাল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সম্পন্ন হলো ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি)-এর যৌথ উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল।

শনিবার রাজধানী ঢাকায় বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী পুষ্টি সচেতনতা ও প্রোটিনসমৃদ্ধ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ার অনন্য এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। টেকসই জাতীয় স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মেধা বিকাশের ভিত্তি হিসেবে সহজলভ্য পুষ্টির অধিকার প্রতিষ্ঠা এবং পোল্ট্রি মাংস, ডিম ও সয়াবিনকে দৈনন্দিন খাদ্যাভ্যাসের প্রধান উৎস হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়েই মূলত এই মেগা আয়োজন করা হয়।

‘Nourish Your Plate with Protein’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট, খুলনা ও ঢাকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আঞ্চলিক পর্ব পেরিয়ে সেরা ২০ জন প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন। রন্ধনশিল্পীদের চমৎকার নৈপুণ্য এবং বিচারকদের রায়ে চূড়ান্ত পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়:

রন্ধন প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন, খন্দকার ফারজানা ইয়াসমিন (ঢাকা)

১ম রানার-আপ: মো. নাহিদ হাসান (ঢাকা)

২য় রানার-আপ: মো. মিরাজুল ইসলাম (খুলনা)

৪র্থ স্থান: প্রেইজি সিনহা এমি (সিলেট)

৫ম স্থান: ফারহানা আক্তার নিপা (ঢাকা)

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর আহ্বায়ক জনাব মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউএসএসইসি-এর বাংলাদেশ মার্কেট লিড হাবিবুর রহমান।

এছাড়াও প্রতিযোগিতায় বিচারক হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান, বিশিষ্ট রন্ধনবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা এবং প্রখ্যাত পুষ্টিবিদ ইসরাত জাহান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park