1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সচিবালয় স্থানান্তর ইস্যুতে আন্দোলনে যাচ্ছে শেকৃবি - কৃষি সংবাদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর মানহীন দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর সচিবালয় স্থানান্তর ইস্যুতে আন্দোলনে যাচ্ছে শেকৃবি জীবন্ত পাখি খেলো অটোরিকশাচালক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী চাকরির লোভে পাচার, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি ঢালাও ভর্তুকি কমিয়ে লক্ষ্যভিত্তিক সহায়তার তাগিদ আইএমএফের টঙ্গীস্থ সরকারি ওষুধ কারখানার আগুন চার ঘণ্টায় নিয়ন্ত্রণে, নেই হতাহতের খবর

সচিবালয় স্থানান্তর ইস্যুতে আন্দোলনে যাচ্ছে শেকৃবি

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব গবেষণা মাঠে (পুরাতন বাণিজ্যমেলার মাঠ নামে পরিচিত) সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ফের আন্দোলনে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেবেন তারা।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম সালাহউদ্দিন মাহমুদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, শেকৃবির নিজস্ব জায়গা হিসেবে পরিচিত পুরোনো বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে।

গত ৫ ফেব্রুয়ারি পুরোনো বাণিজ্যমেলার মাঠ ফেরত দেওয়ার দাবিতে টেক ব্যাক শেকৃবি ল্যান্ড শীর্ষক কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা। ওই কর্মসূচিতে মাঠটি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। তাদের দাবি, কৃষি গবেষণার জন্য প্রয়োজনীয় জমির সংকটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, কৃষি গবেষণার জন্য জমির সংকটে পুরোনো বাণিজ্যমেলার মাঠটি ফিরে পাওয়া শেকৃবির জন্য গুরুত্বপূর্ণ। মাঠটি ফিরে পেলে সেখানে শিক্ষার্থীরা হাতে কলমে গবেষণার কাজ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park