1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জীবন্ত পাখি খেলো অটোরিকশাচালক - কৃষি সংবাদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর মানহীন দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর সচিবালয় স্থানান্তর ইস্যুতে আন্দোলনে যাচ্ছে শেকৃবি জীবন্ত পাখি খেলো অটোরিকশাচালক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী চাকরির লোভে পাচার, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি ঢালাও ভর্তুকি কমিয়ে লক্ষ্যভিত্তিক সহায়তার তাগিদ আইএমএফের টঙ্গীস্থ সরকারি ওষুধ কারখানার আগুন চার ঘণ্টায় নিয়ন্ত্রণে, নেই হতাহতের খবর

জীবন্ত পাখি খেলো অটোরিকশাচালক

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, জামালপুর :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ টাকা বাজি ধরে জীবিত শালিক পাখি খাওয়ার অপরাধে সাদুল্লাহ (৫৭) নামে এক অটোরিকশাচালকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক সাদুল্লাহ উপজেলার কোয়ালীকান্দী মধ্যপাড়া এলাকার হাফিজলের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।

জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে সাদুল্লাহ মাদারগঞ্জ উপজেলার কোয়ালীকান্দী বাজারে একটি জীবিত শালিক পাখি কাঁচা খাবেন বলে স্থানীয় কয়েক জনের সাথে ৫০০ টাকা বাজি ধরেন। একপর্যায়ে তিনি একটি জীবিত শালিক পাখি কাঁচা খেয়েও ফেলেন। পরে বুধবার সকালে তার এই জীবিত পাখি খাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়ি থেকে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ তাকে জীবিত পাখি খাওয়ার অপরাধে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় মকবুল হোসেন বলেন, সকালে ফেসবুকে একটি জীবন্ত পাখি খাওয়ার ভিডিও দেখি। সেখানে সাদুল্লাহ নামে এক ব্যক্তি জীবন্ত পাখিটি হাতে নিয়ে এর পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলেন। এ সময় পাখিটি নড়াচড়া করছিল। পরে তিনি পাখিটি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেন। ঘটনাটি দেখতে সেখানে অনেক লোকজন ভিড় করেন। তাদের কেউ কেউ সাদুল্লার মাংস খাওয়া দেখে উল্লাস করেন। মানুষের মধ্যে মানবিকতার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।

জেলার পরিবেশ ও বন্যপ্রাণি সংরক্ষণকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিহঙ্গের’ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রবিন বলেন, যেখানে অল্প টাকায় পশুর মাংস পাওয়া যায়, সেখানে নিরীহ বন্যপ্রাণি কেন খেতে হবে তাও আবার জীবন্ত। এসব মানুষের মধ্যে রুচি বোধের অভাব তৈরি হয়েছে। এদের মধ্যে নীতি, নৌতিকতা, মানবিকতা বলতে কিছু নেই। বন্যপ্রাণি ধরা ও মারা আইনত দণ্ডনীয় অপরাধ। সরকারের পক্ষ থেকে বন্যপ্রাণি সংরক্ষণের জন্য ব্যাপকভাবে প্রচারণা চালানো দরকার।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সাদুল্লাহকে আটক করে থানায় আনা হয়েছে এবং শেরপুর বনবিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। শেরপুর বনবিভাগের কর্মকর্তারা আমাদের এখানে আসছে। তারা এলে তাকে তাদের কাছে দিয়ে দেওয়া হবে। তবে এ বিষয়ে সাদুল্লাহ যাদের সাথে বাজি ধরেছিলেন তাদের কাউকে আটক করা হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park