1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সচিবালয়ে প্রবেশে এমপির গাড়িতে সর্বোচ্চ দুজন থাকার নির্দেশনা - কৃষি সংবাদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর মানহীন দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর সচিবালয় স্থানান্তর ইস্যুতে আন্দোলনে যাচ্ছে শেকৃবি জীবন্ত পাখি খেলো অটোরিকশাচালক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী চাকরির লোভে পাচার, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি ঢালাও ভর্তুকি কমিয়ে লক্ষ্যভিত্তিক সহায়তার তাগিদ আইএমএফের টঙ্গীস্থ সরকারি ওষুধ কারখানার আগুন চার ঘণ্টায় নিয়ন্ত্রণে, নেই হতাহতের খবর

সচিবালয়ে প্রবেশে এমপির গাড়িতে সর্বোচ্চ দুজন থাকার নির্দেশনা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি থাকছে না। সচিবালয়ের নিরাপত্তা জোরদার এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিবালয়ের নিরাপত্তা নিয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিব ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে শুধু তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক প্রবেশের অনুমতি পাবেন। এক্ষেত্রে, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে।

সচিবালয়ে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে একাধিক ব্যক্তির প্রবেশের বিষয়টি নিরাপত্তা ব্যবস্থাপনায় উদ্বেগ তৈরি করেছে। অনেক সময় একটি গাড়িতে চার থেকে পাঁচজনকে নিয়ে সংসদ সদস্যরা সচিবালয়ে প্রবেশ করেন। তাদের সবাই সংশ্লিষ্ট কাজে অনুমোদিত কি না, তা যাচাই করাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

বিশেষ করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের গাড়িতে থাকা অতিরিক্ত ব্যক্তিদের বিষয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক সময় শক্তভাবে পদক্ষেপ নিতে পারেন না বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এখানে মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। অনুমোদন ছাড়া বা প্রয়োজনীয় যাচাই ছাড়াই অতিরিক্ত ব্যক্তির প্রবেশ নিরাপত্তা ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশকারীদের সংখ্যা সীমিত করার পাশাপাশি তাদের পরিচয় ও অনুমোদন যাচাই বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

নতুন নির্দেশনা কার্যকর হলে সংসদ সদস্যদের সঙ্গে ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালকের পরিচয় এবং অনুমোদন যাচাই করতে হবে। এর বাইরে অন্য কাউকে ওই গাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park