1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি শেরপুর:

জেলার সদর উপজেলায় আজ রবি ২০২৪/২৫ মৌসুমে সরিষা, গম, চীনাবাদাম ও বিভিন্ন শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।

শনিবার বিকালে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক কৃষকের মধ্যে এসব বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হযরত আলীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া।

এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে, শেরপুর সদরের ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকের মধ্যে জনপ্রতি এককেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার বিতরন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park