1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শিশুখাদ্য আমদানিতে শতভাগ মার্জিনের শর্ত শিথিল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

শিশুখাদ্য আমদানিতে শতভাগ মার্জিনের শর্ত শিথিল

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

শিশুখাদ্য আমদানি করতে ঋণপত্র (এলসি) খোলার সময় শতভাগ মার্জিন প্রয়োজন নেই। কিন্তু কোনো কোনো ব্যাংক খাদ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয়ের তালিকায় ফেলে শিশুখাদ্যে শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা করছে। এটা ঠিক নয় বলে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, শিশু খাদ্য আমদানিতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করতে হবে।

জারি করা সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, ২০২২ সালের জুলাই মাসে ডলার সংকটের কারণে আমদানি নিরুৎসাহিত করতে এক নির্দেশনায় কিছু পণ্যে শতভাগ এবং কিছু পণ্যে ৭৫ শতাংশ এলসি মার্জিন নির্ধারণ করা হয়। তবে সরকার পতনের পর গত বছরের ৫ সেপ্টেম্বর গাড়ি, স্বর্ণ, মদ, তামাকসহ ১৪ ধরনের বিলাসী পণ্য ছাড়া অন্য ক্ষেত্রে এলসি মার্জিনের শর্ত শিথিল করে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য ছাড়া অন্য ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ এলসি মার্জিন নির্ধারণ করা যাবে বলে উল্লেখ করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের ওই নির্দেশনায় উল্লেখিত ‘নন-সিরিয়াল ফুড’ তথা অশস্য খাদ্যপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয়ের তালিকায় অত্যাবশ্যকীয় শিশুখাদ্যকে অন্তর্ভুক্ত করে কিছু ব্যাংক শতভাগ নগদ মার্জিন সংরক্ষণে বাধ্যবাধকতা আরোপ করছে। এখন স্পষ্টীকরণ করা যাচ্ছে, ওই নির্দেশনায় উল্লিখিত পণ্যের মধ্যে অত্যাবশ্যকীয় শিশুখাদ্য অন্তর্ভুক্ত হবে না।

এ সার্কুলারের ফলে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুবিধাজনক পন্থায় শতভাগ মার্জিন ছাড়াই শিশু খাদ্য আমদানি করতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park