1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
লাম্পির টিকা ভবিষ্যতে রফতানি করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

লাম্পির টিকা ভবিষ্যতে রফতানি করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, লাম্পি স্কিন ডিজিসের (এলএসডি) বিষয়ে খামারিদের সচেতন করার পাশাপাশি প্রতিষেধক উৎপাদনে কার্যকরি পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাই টিকা উৎপাদন করে নিজেদের প্রয়োজন মিটিয়ে ভবিষ্যতে রফতারি করবো। এজন্য টিকা উৎপাদন, টিকা প্রয়োগ সব ক্ষেত্রেই মাঠ পর্যায়ের কমর্কর্তাদের সতর্কতার সঙ্গে মনিটরিং করার তাগিদ দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিটিউট (বিএলআরআই) আয়োজিত টিকা বীজ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গবাদি পশুর এই রোগের কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা দ্রুত নিরুপণ করতে হবে। পাশাপাশি টিকা উৎপাদন করার তাগিদ দেন। বলেন, বীজ উৎপাদনে আমাদের এখনই খুশি হওয়ার সময় হয়নি, কাজ আরো বেড়ে গেছে।

উপদেষ্ট বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নতুন রোগ জীবানুর আক্রমণ হবে। এ কারণে আমাদের গবেষণা ও পরীক্ষাগারগুলোর সক্ষমতা বাড়াতে হবে। এজন্য সরকার আপনাদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে এ গবেষণা বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। এসময় এলএসডি ভ্যাকসিন সিড উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

লাম্পি স্কিন ডিজিসের (এলএসডি) প্রতিষেধক তৈরির এলএসডি ভ্যাকসিন সিড হস্তান্তর অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআই এর ট্রান্সবাউন্ডারি এ্যানিমেল ডিজিজ রিসার্স সেন্টারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এ সামাদ।

তিনি তার প্রবন্ধে ২০২১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ধাপে গবেষণা ও টিকা উৎপাদন করে গবাদি পশুতে প্রয়োগ করা হয়েছে। কোনো বিরুপ প্রতিক্রিয়া দেখা যায়নি। প্রতিটি ক্ষেত্রেই সফলতা এসেছে। এটি দীর্ঘ মেয়াদী কার্যকরী ও নিরাপদ হিসেবে প্রমানণত হয়েছে। টিকা ৪ ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করলে একমাস এবং মাইনাস ২ সেন্টিগ্রেডে সংরক্ষণ করলে এক বছর পর্যন্ত ভালো থাকে।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিটিউট (বিএলআরআই) এর মাহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডাররা এলএসডি টিকার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দিয়েছেন। শেষে এলএসডি ভ্যাকসিন সিড প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে হস্তান্তর ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park