1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রেকর্ড পরিমান সরিষা চাষ-ব্যস্ত সময় পার করছেন মৌয়ালিরা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

রেকর্ড পরিমান সরিষা চাষ-ব্যস্ত সময় পার করছেন মৌয়ালিরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। উপজেলার বিভিন্ন সরিষা ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন তারা।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মৌচাষি অনিক ইসলাম জানান, সরিষা ফুল থেকে মধু সংগ্রহে আর্থিকভাবে তারা যেমন লাভবান হচ্ছেন, তেমনি বেকারত্বও দূর হচ্ছে তাদের। অন্য দিকে উপজেলা কৃষি অফিস বলছেন মৌচাষিরা মধু বিক্রি করে যেমন আয় করছেন, অন্যদিকে ক্ষেতে মধু চাষ করায় সরিষার ফলনও বাড়ছে কৃষকদের। গত বছর ৬ হাজার ৪ শত ২৬ হেক্টর সরিষা আবাদ হয়েছিল। এবার বেড়ে ৭ হাজার ১শত ২৫ হেক্টর চাষাবাদ হয়েছে জমিতে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে আগত মৌয়ালদের সাথে কথা বলে জানাযায়, সরিষা ক্ষেতের পাশে খোলা জায়গায় চাক ভরা বাক্স ফেলে রাখেন। একেকটি বাক্সে মোম দিয়ে তৈরি ছয় থেকে সাতটি মৌচাকের ফ্রেম রাখা হয়। বাক্সের ভেতর রাখা হয় একটি রানি মৌমাছি। রানি মৌমাছি থাকায় অন্য মৌমাছিরা আসতে থাকে ওই বাক্সে। প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মৌচাষিরা এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করেন।

এতে তারা একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে তাদের দূর হচ্ছে বেকারত্ব। এসব মধু স্থানীয়ভাবে ও বোতল জাত করে দেশের সিরাজগঞ্জে বিক্রি করা হয়। মধু সংগ্রহে আসা আব্দুস সাত্তার বলেন, সরিষা ফুল থেকে মধু আহরণের পদ্ধতি সম্পর্কে, প্রথমে মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে বিশেষভাবে বাক্স তৈরি করা হয়। বাক্সে উপরের অংশটা কালো রঙের পলিথিন ও চট দিয়ে মোড়ানো থাকে। ভেতরে কাঠের তৈরি ৭টি ফ্রেমের সঙ্গে মোম দিয়ে বানানো বিশেষ কায়দায় এক ধরনের সিট। বাক্স গুলো সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়। ভেতরে দেওয়া হয় রানি মৌঁমাছি। যাকে ঘিরে আনাগোনা করে হাজারো পুরুষ মৌমাছির দল।

রানি মৌমাছির আকর্ষণে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে পুরুষ মৌমাছিরা। একটি রানি মৌঁমাছির বিপরীতে প্রায় ১ থেকে দেড় হাজারের মতো পুরুষ মৌঁমাছি থাকে একেকটি বাক্সে। কয়েক দিন পরে বাক্স খুলে সিট গুলো মেসিনে দিয়ে তারপর মধু বোতল জাত করা হচ্ছে। ১২০টি বাক্সে প্রতি সপ্তাহে মধু পাওয়া যায় ৪-৫ মন। কৃষি উপ-সহকারী কর্মবর্তা সজল বলেন, মৌয়ালরা প্রতিবছর সরিষার ক্ষেতে মধু সংগ্রহ করতে আসে। মৌসুম শুরু হলেই আমরা তাদের খবর দিয়ে থাকি।

উপজেলা কৃষি কর্মকর্তা কুষিবিদ সহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় সরিষার আবাদ বেড়েছে। চাষিরা সরিষা চাষে বেশ আগ্রহী। ১টি পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ৭হাজার ১’শ ২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল (উফশী) বারি-১৪, ১৭,ও ২০ বিনা-১১ এছাড়াও অনন্য সরিষা আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা সরিষা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সরিষা ক্ষেতের পাশে মৌমাছির চাষ হলে সরিষার ফলন ১০ গুণ বেড়ে যায়।

এতে সরিষার ফলনও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সরিষা ক্ষেত থেকে বিনা খরচে মধু সংগ্রহও একটা লাভ জনক ব্যবসা। এরফলে একদিকে মৌচাষিরা মধু বিক্রি করে অর্থনৈতিকভাবে যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে সরিয়া ক্ষেতে মধু চাষ করায় সরিষার ফলনও বাড়ছে। উচ্চ ফলনশীল বারি-১৪ জাতের সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এ জাতের সরিষা মাত্র ৭৫-৮০ দিনে ঘরে তোলা যায়। প্রতি ৩৩ শতাংশ জমিতে ৮ মন ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে ।

সরিষা কেটে ওই জমিতে আবার বোরো ধানের আবাদ করা যায়। এতে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয়। আরো উন্নত জাতের মধ্যে বারি-১৪, ১৭ ও ২০ জাতের সরিষা এখানে আবাদ হচ্ছে। গতবছরের তুলনায় এবার মানুষ সরিষাতে বেশি ঝুঁকেছে। ফলে গত বছর ৬ হাজার ৪ শত ২৬ হেক্টর সরিষা আবাদ হয়েছিল। তুলনা মূলক এবার বেড়ে ৭ হাজার ১শত ২৫ হেক্টর চাষাবাদ হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park